সমস্যা ও সমাধান লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
সমস্যা ও সমাধান লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শুক্রবার, ৪ এপ্রিল, ২০১৪

সম্পর্কে ব্রেক আপ ঠেকানোর কার্যকর ১০ টি উপায়

ইদানিং সম্পর্কগুলো যেমন সহজে গড়ে ওঠে, তেমন খুব সহজে ভেঙ্গেও যায়। অনেক সময় অনেক ছোট ছোট বিষয়ই আমাদের একটুই অসতর্কতার কারনে বড় হয়ে ওঠে এবং যার পরিণতিতে একটি সুন্দর সম্পর্ক ভেঙ্গে যায় অনাকাঙ্ক্ষিতভাবে। কিন্তু ঝগড়া বা তর্ক হলেই যে তা ব্রেক আপের লক্ষণ তা কিন্তু নয়, তবে কিছু বিষয়ের ব্যাপারে আসলেই আমাদের সাবধান হওয়া উচিত।
আপনারই জন্যে রইলো কিছু টিপসঃ


আপনার সঙ্গীকে পরিবর্তন করার চেষ্টা করবেন নাঃ
আপনার সঙ্গী যেমন তাকে আপনি তেমনিভাবেই পছন্দ করেছিলেন।তাই তাকে আমূল বদলাতে চেষ্টা করবেন না। কারো সাথে তুলনা দিয়ে বদলাতে বলবেন না। এতে আপনার সঙ্গীর মনে হীনম্মণ্যতা তৈরী হবে। আবার হয়তো একদিন তিনি বদলে যাবেন কিন্তু সেদিন হয়তো আপনার প্রয়োজনও তার কাছে ফুরিয়ে যাবে।

মনোযোগ দিয়ে সঙ্গীর কথা শুনুনঃ
আপনার সঙ্গীর কথা মনোযোগ দিয়ে শুনুন।এতে তার অভিযোগ, ভালোলাগা, মানসিকতা, প্রত্যাশা সম্পর্কে অনেক কিছুই জানতে পারবেন আপনি। আর সেই সাথে আপনাদের সম্পর্কও মজবুত হবে।
সম্পর্কে তৃতীয় ব্যক্তি নয়ঃ
অনেক সময় একটি সম্পর্ক ভেঙ্গে যাবার জন্যে একজন বাইরের মানুষই যথেষ্ট। তাই চেষ্টা করুণ আপনাদের সম্পর্কের ব্যক্তিগত ব্যাপারে যতটা সম্ভব গোপনীয়তা বজায় রাখতে। ঝগড়া ঝাঁটি হলেই বাইরের কোন বন্ধুকে সমঝোতার জন্যে ডেকে আনবেন না। নিজেরা মেটান।
পারিবারিক ব্যাপারে সতর্ক থাকুনঃ
শুধু নিজের পরিবারই নয়, গুরুত্ব দিন সঙ্গীর পরিবারকেও! নিজে যথেষ্ট পরিমাণে সংযুক্ত না থাকতে পারলেও খেয়াল রাখুন আপনার কারণে যাতে সঙ্গীর সাথে তার পরিবারের কোন দূরত্ব তৈরী না হয়।
ঝগড়া দীর্ঘমেয়াদী হতে দেবেন নাঃ
ঝগড়া একটি সম্পর্কে অনিবার্য। কিন্তু তাই বলে দীর্ঘদিন যাতে সেটি না গড়ায়। অল্প সময়ের ঝগড়া সম্পর্ককে মজবুত করে কিন্তু দীর্ঘমেয়াদের দূরত্ব (কথা বন্ধ রাখা, দেখা না করা) একটি সম্পর্ককে বিচ্ছেদের দিকে নিয়ে যায়।
তার বন্ধুদের সাথে সময় কাটাতে দিনঃ
আপনার সঙ্গী আপনার সাথে সময় কাটাবেন স্বাভাবিক। কিন্তু তাকে তার জগত থেকে একেবারে বিচ্ছিন্ন করে ফেলবেন না। সপ্তাহে অন্তত একটি দিন তাকে তার বন্ধুদের সাথে আলাদা সময় কাটাতে দিন। নিজেও নিজের বন্ধুদের সাথে সময় কাটান। আপনি তার সাথে সব সময় আঠার মত লেগে থাকলে তিনি অস্বস্তি বোধ করবেন।
বিপরীত লিঙ্গের বন্ধুদের ব্যাপারে অতিরিক্ত প্রতিক্রিয়া দেখাবেন নাঃ
সঙ্গীর বিপরীত লিঙ্গের বন্ধুদের ব্যাপারে অতিরিক্ত প্রতিক্রিয়া দেখাবেন না।আপনার সঙ্গীকে অন্য কারো ভালো লাগতেই পারে কিন্তু তিনি যদি দূর্বল হয়ে না থাকেন, তবে অন্য কারো প্রত্যাশার শাস্তি যাতে আপনার কাছের মানুষটি আপনার কাছ থেকে না পান। বন্ধুদেরকে লিঙ্গের বিচারে না দেখে বন্ধু হিসেবেই দেখুন।
অতীতের সম্পর্ক নিয়ে খোঁচাবেন নাঃ
প্রত্যেকের জীবনেই একটি অতীত থাকে। হয়তো আপনি আপনার সঙ্গীর প্রথম প্রেম নন, কিন্তু তাই বলে কখনোই তার প্রথম প্রেম নিয়ে তাকে অযথা খোঁচাবেন না বা নিজের প্রথম ভালোবাসা নিয়ে ঝগড়া বিবাদের সময়েও তার সাথে তুলনা দিয়ে কথা বলবেন না। এতে তিনি যেমন বিরক্ত হবেন তেমনি আপনার মাঝেই নিরাপত্তাহীনতা নিজের অবচেতনেই তৈরী হবে।
অধিকার নিয়ে বাড়াবাড়ি নয়, ছাড় দিতে শিখুনঃ
প্রত্যেকেই চান, তার সঙ্গী সবার আগে, সবকিছুর আগে, তাকেই প্রাধান্য দিক। কিন্তু তাই বলে আপনার সঙ্গী যদি মাঝে মাঝে তার অন্য কোন কাজ নিয়ে ব্যস্ত থাকেন তবে সেটি নিয়ে ঝগড়া ঝাঁটি না করে বোঝার চেষ্টা করুন।
ব্যক্তিগত জিনিসে হাত দেবেন নাঃ
আপনার সঙ্গীর ব্যক্তিগত ডায়েরী, মেইল, এসএমএস তার অনুমতি ছাড়া ঘাঁটবেন না। এতে আপনি তাকে ভুল বুঝতে পারেন। আর প্রত্যেকের একটি নিজস্ব জগত থাকে যা একান্তই তার। তার গোপন জিনিসের গোপনীয়তা বজায় রাখতে তাকে আপনিও সাহায্য করুন।
যান্ত্রিক পৃথিবীতে মানবিক সম্পর্কগুলো ধরে রাখা দিন দিন কঠিন হয়ে যাচ্ছে। তাই যত্ন নিন আপনার সম্পর্কের। ভালো থাকুন যৌথতার জীবনে।

শনিবার, ২৯ মার্চ, ২০১৪

পুরনো সম্পর্কে ফেরত যাওয়া উচিত নয় যে সাত কারণে

আপনার সঙ্গীর সঙ্গে সম্পর্ক গড়ার কিছুদিন পর ছাড়াছাড়ি হয়ে গেছে? কিছুদিন পার হওয়ার পর ভাবছেন তার যদি কিছু উন্নতি হয় তাহলে আবার নতুন করে শুরু করা যায় সবকিছু? বাস্তবে মানুষকে পাল্টানো প্রায় অসম্ভব একটা কাজ। আর নিশ্চয়ই একটা কারণে তার সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে। তার সঙ্গে সম্পর্ক শুরু করলে সে বিষয়গুলোও নতুন করে শুরু হতে পারে। এসব বিষয়ে পুরনো সম্পর্ক নতুন করে শুরু করার আগে সাতটি বিষয় চিন্তা করে নিতে ভুলবেন না।

১. সে একজন প্রতারক
সে যদি একজন প্রতারক হয়ে থাকে আর এ কারণে আপনি তার সঙ্গে যোগাযোগ ত্যাগ করেন, তাহলে আপনার মনে রাখতে হবে, একজন প্রতারক সবসময়েই প্রতারক। তাকে নতুন করে প্রতারণার সুযোগ না দেওয়াই ভালো। তার কাছে আবার ফেরত গেলে প্রতারক বন্ধু থেকে ভবিষ্যতে আপনি বড়জোর প্রতারক জীবনসঙ্গী পেতে পারেন।

২. সে আপনাকে ডাকে এবং পরে আগ্রহ হারিয়ে ফেলে
আপনি কি আপনার কাছে আসা সঙ্গীটির প্রেমে পড়েছিলেন? যিনি নানা কর্মকাণ্ডের মাধ্যমে আপনাকে আকর্ষণ করেছে এবং তার প্রতি দুর্বল না হয়ে আপনার কোনো উপায় ছিল না? কিন্তু পরে সে তার নানা ব্যস্ততা কিংবা চাকরির কারণ দেখিয়ে আপনার থেকে দূরে সরে গেছে? তাহলে ভালো করে খবর না নিয়ে তাকে আর আপনার কাছে আসতে না দেওয়াই ভালো। কারণ তার ব্যস্ততা হতে পারে আপনার কাছে শুধুই বলার জন্য। হয়তো এর ভেতরে লুকিয়ে রয়েছে ভিন্ন কোনো বিষয়।

৩. সামনে তাকানো
বয়স হওয়ার সঙ্গে সঙ্গে নতুন কোনোকিছু গ্রহণ করা কঠিন হয়ে দাঁড়ায়। কিন্তু তার পরেও অনাগত ভবিষ্যতের দিকে তাকাতেই হবে। পুরনো সম্পর্কে যদি বাস্তবে সমস্যাই হয়, তাহলে সামনে তাকাতেই হবে। নিশ্চয়ই একটা কারণে তার সঙ্গে আপনার ছাড়াছাড়ি হয়েছিল।

৪. চাহিদার সঙ্গে বাস্তবতার অমিল
চাহিদা অনুযায়ী সবকিছু পাওয়া যায় না এটা সত্য। তার পরেও ব্যবধানটা যদি অনেক বেশি হয় তাহলে সেদিকে না যাওয়াই ভালো। এক্ষেত্রে একটি তালিকা করে দেখতে পারেন। আপনার চাহিদার সঙ্গে বাস্তবের অবস্থা কোন পর্যায়ে রয়েছে।

৫. ছাড়াছাড়ির খেলা
আপনি কি নাটক-সিনেমার মতো তার সঙ্গে ছাড়াছাড়ির খেলা খেলেন। প্রতি সপ্তাহে আপনাদের মিল হয় আবার ঝগড়া হয়ে বিচ্ছিন্ন হয়ে যান? তাহলে বুঝতে হবে আপনাদের এ সম্পর্ক একটি ভুল বিষয়ের ওপর দাঁড়িয়ে আছে। আপনাদের দুজন সম্পর্ক গড়ার চেয়ে বারবার সম্পর্ক ভাঙার বিষয়টিই অনুশীলন করছেন।

৬. সবাই আপনাদের সম্পর্কের বিরুদ্ধে
এমন যদি হয়, আপনার সঙ্গে তার সম্পর্ক কেউই পছন্দ করছে না, তাহলে এটা অবাস্তব। আপনার পরিবার, বন্ধু-বান্ধব, পরিচিত মানুষ সবাই যদি আপনাদের সম্পর্কে নেতিবাচক দৃষ্টিভঙ্গী পোষণ করে তাহলে বুঝতে হবে এটা রোমান্টিক নয় অবাস্তবতার ওপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে।

৭. আপনি একাকী
একাকীত্বের কারণে আপনার পুরনো একজনকে ডেকে তার সঙ্গে পুরনো সম্পর্কের বিষয়ে অদ্যোপান্ত আলোচনা শুরু করা মোটেই কাম্য নয়। কারণ এর পরিণতিতে নতুন করে সম্পর্ক শুরু হতে পারে। তারপর আবার ঠিক পুরনো সময়ের মতোই হওয়ার সম্ভাবনা রয়েছে।

মেয়েদের মাঝে অনাকাঙ্ক্ষিত যে ৮টি বিষয় পুরুষ পছন্দ করে



মেয়ে হিসেবে সুন্দর সাজগোজ, মেকআপ ও পরিপাটি পোশাক পরেও পুরুষের মন জয় করা সম্ভব নাও হতে পারে। পুরুষের ঠিক কোন বিষয়টি পছন্দ তা অনেক মেয়ে ভাবতেই পারবে না। কারণ এমন কিছু বিষয় আছে যেগুলো নারীর ঠিক পছন্দনীয় না হলেও পুরুষ ঠিকই সেগুলো পছন্দ করে। এ ধরনের আটটি বিষয় থাকছে এ লেখায়।


১. বিনা মেকআপ


দুঃখিত মেয়ে! আপনার চোখের পাতার স্মোকি সাজ, কিংবা অর্থ খরচ করে করা দামি মেকআপ- জোর সম্ভাবনা রয়েছে এগুলো আপনার প্রিয় পুরুষের চোখে না পড়ার। অনেক ক্ষেত্রে এগুলো শুধু অর্থ খরচ ছাড়া আর কোনো কাজে দেয় না। মেকআপ ছাড়াই অনেকের আকর্ষণ বেড়ে যেতে পারে।


২. ম্যাচিং ছাড়া অন্তর্বাস


পোশাকের সঙ্গে অন্তর্বাসের মিল কিংবা উভয় অন্তর্বাসের সাদৃশ্য নিয়ে আপনি চিন্তিত? বাস্তবে এসব নিয়ে কিন্তু খুব একটা মাথা ঘামায় না আপনার প্রিয়পাত্র। তার বদলে বরং অন্তর্বাসের মিল না থাকাটাও অনেক ক্ষেত্রে আকর্ষণীয়।


৩. রসবোধ


আপনি ভাবছেন প্রেমের বিষয়টা গুরুত্বপূর্ণ নানা বিষয়ের সমষ্টি? শারীরিক আকর্ষণ ও যোগাযোগের মতো বিষয়? এগুলোর চেয়ে রসবোধ অনেক সময় গুরুত্বপূর্ণ হয়ে উঠে। কোনো কৌতুক বলা, রসবোধের পরিচয় দিয়ে মজার রসিকতা করাও পুরুষকে অন্য সব বিষয়ের চেয়ে বেশি আকর্ষণ করতে পারে।


৪. শরীরের ভাঁজে যৌনতা


জিরো সাইজ মানেই আকর্ষণীয় নয়। স্লিম শরীর নয়, পুরুষরা শরীরের ভাঁজও পছন্দ করে।


৫. বুদ্ধিমত্তা, আত্মবিশ্বাস, আবেগগত পরিপক্কতা


নিজের বিষয়ে আত্মতৃপ্তি ও নিজের যা আছে তা জাহির করা পুরুষের পছন্দ। দুঃসময়ে পাশে থাকা ও সমর্থন জোগানো, যৌন উত্তেজক কথাবার্তা ও আচরণ এসবও পুরুষের কাছে গুরুত্বপূর্ণ পছন্দ।


৬. সাধারণ পোশাক


সাধারণ পোশাকও পুরুষের কাছে পছন্দের হয়ে উঠে। কারণ সব সময় পরিপাটি পোশাক অনেক সময় পুরুষকে স্বাচ্ছন্দ্য দেয় না। এতে একটা কৃত্রিমতা চলে আসতে পারে।


৭. অগোছালো চুল


তা হলে আর সকালে উঠে কষ্ট করে চুল আচড়ানোর দরকার কি? অগোছালো চুলও অনেক সময় পুরুষের পছন্দ হয়ে উঠে।


৮. দৃষ্টি বিনিময়


প্রিয় মানুষের চোখে চোখ রাখাটা পুরুষের পছন্দ। এ ক্ষেত্রে লজ্জার কোনো অবকাশ নেই। যে মেয়েরা কোনো দ্বিধা না করে চোখে চোখ রাখতে পারে স্বভাবতই তাদের পছন্দ করবে পুরুষরা।

মঙ্গলবার, ১১ মার্চ, ২০১৪

পেশাগত জীবনে বিভিন্ন মানসিক চাপ


পেশাগত জীবনে নানা কারনেই মানসিক চাপ আসতে পারে ৷ স্বৈরশাসক প্রকৃতির উচ্চপদস্থ কর্তা অথবা কাজের ভীষণ চাপ, এমনকি সহকর্মীদের সাথে প্রতিযোগিতাও অনেক সময় মানসিক চাপের কারন হয়ে দাড়ায় ৷ সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে চাকুরীজীবীদের মধ্যে প্রায় তিন ভাগের এক ভাগ তাদের কর্মক্ষেত্রে প্রচণ্ড মানসিক চাপ নিয়ে কাজ করে যান ৷ গবেষণায় আরও দেখা যায় মানসিক চাপে আক্রান্ত এই চাকুরীজীবীরা জানেন না কীভাবে এই অবস্থার সাথে খাপ খাওয়াতে হয় ৷ গবেষণা থেকে প্রাপ্ত ফলাফল আমাদের এটাই মনে করিয়ে দেয় যে প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে তাদের কর্মকর্তাদের মানসিক সাস্থের ব্যাপারে আরও মনযোগী হউয়া উচিত ৷
গবেষণা প্রতিষ্ঠান এ.পি.এ. ২০১৩ সালের জানুয়ারি মাসে প্রায় ১৫০০ চাকুরীজীবীর উপর একটি গবেষণা চালান ৷ এই ১৫০০ চাকুরীজীবীর বয়স ১৮ বছরের উপরে এবং তারা সকলেই পূর্ণকালীন, খন্দকালিন বা অন্য যে কোন প্রকার কাজে নিয়োজিত ৷ গত মার্চ মাসে প্রকাশিত এই গবেষণার ফলাফলে দেখা যায় গবেষণায় অংশগ্রহণকারীদের মধ্যে প্রায় তিনভাগের একভাগ দীর্ঘস্থায়ী মানসিক সমস্যায় ভুগে থাকেন ৷ এর কারন হিসেবে তারা যে বিষয়গুলোকে উল্লেখ করেন সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে কম বেতন, পদোন্নতির সুযোগের অভাব এবং প্রচণ্ড কাজের চাপ ৷ কিন্তু অবাক করার মত বিষয় হল ৩৬ ভাগ চাকুরীজীবী বলেন তারা তাদের কর্মস্থল থেকে মানসিক চাপ মুক্তির ব্যাপারে সহায়তা পেয়ে থাকেন ৷ ৫০ ভাগের বেশি অংশগ্রহণকারী বলেন তাদের কর্মস্থলে এই মানসিক চাপ দূর করার জন্য পর্যাপ্ত পরিমান সুযোগ সুবিধা রয়েছে ৷
এটা সত্যি যে অনেক প্রতিষ্ঠানেই কর্মকর্তাদের মানসিক চাপ দূর করার জন্য নানা রকম সুযোগ সুবিধা দেওয়া হয় ৷ বিভিন্ন ধরনের কর্মশালা বা সেমিনার আয়োজন সেগুলোর মধ্যে অন্যতম ৷ কর্মকর্তারা সেই সব সেমিনারে যোগদানের মাধ্যমে উপকৃত হতে পারেন ৷ কখনও কখনও ব্যত্তিগত উদ্যোগেও তারা বিভিন্ন সেমিনারে অংশ গ্রহন করতে পারেন ৷ কর্মক্ষেত্রে চাপ থাকবেই ৷ তাই প্রতিষ্ঠানের সহায়তা কিংবা ব্যত্তিগত উদ্যোগ – যেভাবেই হোক না কেন, এই চাপ মোকাবেলা করা শিখতে হবে ৷ কর্মক্ষেত্রে কৃতিত্তের সাথে টিকে থাকতে হলে মানসিক চাপকে সাফল্যের সাথে মোকাবেলার কোন বিকল্প নাই ৷৷

তোমাদের সত্যিকারের সুখ


তোমাদের সত্যিকারের সুখ

সমসাময়িক একটি গবেষনায় বলা হয় যে, যখন আমরা বন্ধুদের সঙ্গে বেশি সময় ব্যয় করতে শুরু করি তখন আমাদের নিকটতম এবং প্রিয়জনদের সাথে কাটানো সময়কে কম সুখের মনে হয় ৷ কিন্তু অনেকেই এর সাথে হয়ত একমত হবে না ৷ তবে এটা নয় যে, আপনি আপনার প্রিয়জনকে পছন্দ করছেন না ৷ কিন্তু আপনি যখন বেশির ভাগ সময় বাইরে কাটাবেন তখন আপনার পরিবারকে আপনার অসহ্য মনে হবে ৷ এটা কেন ? আপনার পরিবারে সময় এবং জায়গা দুটোই আছে তবে কিসের জন্য আপনি আপনার সুখ অনত্র খুঁজবেন ৷ পরিবারের বাইরে সুখ খুঁজতে গিয়ে আপনি নিজেই একসময় অসুখী হয়ে পড়বেন ৷ লন্ডন স্কুল অফ ইকোনমিক এর গবেষণায় তারা তাদের তিন বছরের সুখের জীবনের সংঙ্গায় বলেছেন যে, “ যেসব কার্যবিধি আমাদের সুখী করে তার মধ্যে অন্যাতম হলো যৌনজীবন ৷ এবং মজার ব্যাপার হলো টাকা কখনোই সুখের চাবি কাঠি নয় ৷

শুক্রবার, ৭ মার্চ, ২০১৪

প্রেমকে অর্থপূর্ণ করতে জীবন থেকে নেয়া সেরা পরামর্শ

আজ আমি কিছু টিপস দেব। 
ন্যাট বাগলে, মার্কিন তরুণ। ভালোবাসার গল্প শুনতে শুনতে তিতে হয়েছে উঠেছে তার মন। তবে এক পর্যায়ে স্ক্যান্ডাল ও ডিভোর্স এবং অপার্থিব রূপকথার গল্পে আগ্রহ বাড়ে তার। এক ছেলেমানুষি করে বসলেন তিনি। যে চাকরিটা করতেন তা ছেড়ে দিলেন। আর কিছু সঞ্চয় নিয়ে বেরিয়ে পড়লেন। লক্ষ্য ও উদ্দেশ্য একটিই- নানা প্রান্তে ঘুরে ভালোবাসার গল্পগুলো খুঁজে বের করা। এ সফরে আমেরিকার আনাচে-কানাচ থেকে তিনি অসংখ্য জুটির সাক্ষাৎকার নিয়েছেন এবং বের করে এনেছেন প্রায় ১০০টি সত্যিকার ভালোবাসার অসামান্য গল্প।

বাগলে নিজেই জানিয়েছেন- আমি সমকামী জুটি, স্বাভাবিক, বিশাল ধনী, হতদরিদ্র- এমন বহু জুটিদের গল্প শুনেছি। আবার ধর্মভীরু ও নাস্তিকদের জুটিও রয়েছে। খুব কম সময়ের জন্য ভালোবাসার সঙ্গী হয়েছেন বা এমন ভালোবাসার জুটির সন্ধানও পেয়েছেন যারা সত্তর বছর পরও একে-অপরকে অনেক ভালোবাসেন। পালিয়ে বিয়ে করেছেন বা পরিবারের মত নিয়ে ঢাকঢোল পিটিয়ে বিয়ে হয়েছে এমন কপোত-কপোতীসহ বহুগামী প্রেমিক-প্রেমিকার অভিজ্ঞতা তার ঝুলিতে রয়েছে।

ভালোবাসার সত্যিকার গল্পের এই বিশাল সংগ্রহ নিয়ে একটি ডকুমেন্টরি বানানোর পরিকল্পনা রয়েছে তার। আজকের এই লেখাটিতে তিনি এই সফরে ভালোবাসার সম্পর্ক নিয়ে যে বিশেষ অভিজ্ঞতা বা পরামর্শগুলো পেয়েছেন তা জানিয়েছেন

সম্পর্কের সফল পরিণতির চাবিকাঠি
ন্যাট বাগলে বললেন, এই সফর আমাকে সবচেয়ে আশ্চর্যজনক অভিজ্ঞতা দিয়েছে। আমি বেশ কিছু মৌলিক শিক্ষা পেয়েছি। ভালোবাসার সফল পরিণতির জন্য মূল ব্যাপারগুলো হচ্ছে-

নিজেকে ভালোবাসা : সবচেয়ে সফল জুটিরা সুস্থ আবেগসম্পন্ন হয়ে থাকেন এবং স্বাধীনভাবে সুখী হন প্রত্যেকে। তারা নিজেকে যেভাবে ভালোবাসেন, ঠিক সেভাবেই সঙ্গী বা সঙ্গিনীকেও দেখেন। অন্তত পুরোপুরি না হলেও চেষ্টার কমতি থাকে না। সুস্থ আবেগ হলো ক্ষমা করতে শেখা, যেকোনো তর্ক বা বিতণ্ডায় নিজের ভুল বুঝতে পারা এবং নিজের ভুলের দায়িত্ব নেওয়া।

কথা দিয়ে কথা রাখা : সুস্থ আবেগের চর্চা ভালোবাসার জুটিদের কথা দিয়ে কথা রাখতে শেখায়। এক্ষেত্রে প্রত্যেকে ভালো করেই জানেন, যতো কিছুই বিগড়ে যাক না কেনো, একের অপরকে দেওয়া কথার কোনো নড়চড় হবে না। আর এ অংশটিই সবকিছুর থেকে অনেক বেশি শক্তিশালী।

বিশ্বাস : সুখী দম্পতি বা জুটিরা একে অপরকে বিশ্বাস করেন। কারণ তারা একজন অপরজনের বিশ্বাস অর্জন করে নিয়েছেন। অন্যের প্ররোচনায় তাদের কারো যে কোনো ক্ষতি হবে না তা দুজনই বোঝেন। তারা ইতিমধ্যে প্রমাণ পেয়েছেন যে, একজন অপরজনের সবচেয়ে বিশ্বস্ত সহচর।

একে-অপরের কাছে নিজেকে প্রকাশ করতে ইচ্ছা : এ বিষয়টি হলো একটি কেকের ওপর ছড়িয়ে দেওয়া সুস্বাদু ক্রিমের মতো। মজার কেকটিকে আরো মুখরোচক করে দেয়। এর প্রকাশ অনেকভাবে হতে পারে। বৃষ্টির মধ্যে দিয়ে একজোড়া প্রেমিক-প্রেমিকা কষ্ট নিয়ে এগিয়ে যাচ্ছেন- এমন জুটির সঙ্গে বৃষ্টির হাত থেকে বাঁচতে হাত ধরে পাশের গাছের নিচে দৌড়ে আশ্রয় নিলেন- এমন জুটির অনেক পার্থক্য রয়েছে। তেমনি বিদায় মুহূর্তে দুজন-দুজনকে জড়িয়ে রেখে দশ সেকেন্ড ধরে চুমু খাওয়া আর স্রেফ টাটা দিয়ে বিদায় দেওয়ার মধ্যে পার্থক্য আছে। ভালোবাসার মানুষরা যেকোনো সংকটে একজন আরেক জনকে ব্যক্তিগতভাবে বুদ্ধি-পরামর্শ বা সহযোগিতার হাত বাড়ান। এভাবেই তারা প্রতিক্ষণ কোনো না কোনো কাজে আরেক জনের দিকে এগিয়ে যান।

সবচেয়ে ভালো পরামর্শ
এ সফরে এক নারীর উপদেশই আমার সবচেয়ে ভালো লেগেছে, জানালেন ন্যাট। ওই নারী জর্জিয়া এখন বৃদ্ধা। তারা এক সুখী দম্পতি একে অপরকে ৬০ বছর ধরে ভালোবেসে আসছেন। জর্জিয়া পরামর্শ দিতে গিয়ে বললেন, 'সবচেয়ে বেশি ভালোবাসা বিলিয়ে দেওয়ার মতো একজন হতে কখনো ভয় পাওয়া চলবে না।'

বিতর্ক সমাধানের সবচেয়ে কার্যকর উপায়
সম্পর্কের টানাপড়েন থাকবেই। এসব সমাধানের সবচেয়ে কার্যকর উপায়গুলো হলো-

জেতার জন্য যু্দ্ধ করবেন না : অসংখ্য জুটির মধ্যের অসংখ্য বিষয়ের অমিল নিয়ে বৈচিত্র্যময় ঝামেলা তৈরি হয়েছে। যেকোনো সমস্যায় প্রত্যেকের তর্ক করা উচিত একটি লক্ষ্য নিয়ে। তা হলো, সমাধানের পথে যাওয়া। সততা না থাকলে জেতার পরও নিজেকে দোষী মনে হবে।

বোঝাপড়ার চেষ্টা : কঠিন সময়ে অপরকে বোঝার কাজটাই ভালো ফল এনে দেবে। প্রথমেই জানতে হবে, আরেক জন কেনো হতাশ। চরম ঝগড়ার সময় দুজনই সাধারণত ভয়ঙ্কর  হয়ে ওঠেন। কঠোর মন্তব্য বা প্রশ্নের ঝড় বইতে থাকে। ফলে দুজন-দুজনের যুক্তি-তর্ক থেকে আরো দূরে সরে যান। তাই উল্টোটা করতে হবে। একজনকে আরে কজনের কথা শুনতে হবে এবং বোঝার চেষ্টা করতে হবে।

ভদ্র শব্দ ব্যবহার : যতো ঝগড়াই চলুক, এখানে গালমন্দ করাটা খুবই বাজে বিষয়। একের অন্যের প্রতি সম্মনবোধ থাকলে এ কাজটি ত্যাগ করতে হবে।

সফরে সবচেয়ে সুন্দর ভালোবাসার কথা
বাগলের সফরে অসংখ্য ভালোবাসার কথার মধ্যে তার সবচেয়ে ভালো যে কথাটি লেগেছে সেটি হলো-
'আমাদের জীবন শেষ হওয়ার মুহূর্তে আমার যেনো ওকে বলার সামর্থ্য থাকে যে, তুমিই আমার জীবনের শ্রেষ্ঠ আর্শীবাদ। আর এ জন্যই আমি এতো ভালো আছি। কারণ তোমার ভালোবাসা। জীবনের প্রতিটি দিনে আমার ইচ্ছা ছিলো তোমাকে আরো বেশি ভালোবাসার।'



সূত্র : বিজনেস ইনসাইডার

শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১৪

প্রেমঘটিত সমস্যা ও অনুভূতি ৬ জনের সঙ্গে শেয়ার করবেন না

নতুন প্রেমে পড়ার অনুভূতি একেবারেই আলাদা। কেউ কেউ একে স্বর্গীয় সুখের সাথে তুলনা করেন। ভালোবাসার কথা জানিয়ে দিতে চান পৃথিবীময়। আবার ব্যতিক্রমও হয়। অনেকে ভালোবাসার কথা পেটের ভেতরেই রাখতে চান গোপনে।


তবে বেমালুম চেপে যাওয়া প্রায়শই কঠিন হয় নতুন প্রেমের ক্ষেত্রে, যদিও এটি একান্তই ব্যক্তিগত বিষয়। তবে একটি বিষয়ে আমরা সবাই একমত যে, প্রেমঘটিত অভিজ্ঞতা কারো সাথে ভাগাভাগি করার আনন্দ অনেক বেশি।


এ ক্ষেত্রে সমস্যাও রয়েছে। অনেক ক্ষেত্রে ভুল বোঝাবুঝি বা অন্য ধরনের নেতিবাচক পরিস্থিতি তৈরি হয়। সৃষ্টি হয় সম্পর্ক ভাঙার আশঙ্কাও। তখন প্রয়োজন হয় বিশ্বস্ত কারো পরামর্শ। এ ক্ষেত্রে কার দ্বারস্থ হবেন আপনি? বিশেষজ্ঞরা বলেন, আপনি কেবল তাদের সাথেই এটি ভাগাভাগি করতে পারেন যারা আপনার এই ঘটনার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কিছুটা জড়িত।


এমনকি আপনি যদি নিশ্চিত থাকেন যে, আপনার নতুন সম্পর্ক নিয়ে সৃষ্ট উদ্বেগ প্রকাশ করলে ক্ষতি হবে বা আপনি হাসিঠাট্টার বিষয়ে পরিণত হতে পারেন, তারপরও সমস্যা একেবারে চেপে যাওয়া ঠিক নয়। আবার ভুল জায়গায় প্রকাশ করলে তাতে প্রত্যাশিত ফল না আসার আশঙ্কাও রয়েছে। এ ক্ষেত্রে আপনি যারই পরামর্শ চান না কেন, এড়িয়ে চলুন ৬ জন ব্যক্তিকে।
 


১. আপনার সহকর্মীরা:
সহকর্মীদের কাছে কখনও আপনার ভালোবাসার কথা প্রকাশ করবেন না। এক্ষেত্রে ঈর্ষা আর অসৎ উপদেশের পরিস্থিতি তৈরি হতে পারে। ব্যতিক্রমও আছে। কিন্তু আপনি তো আর সবার মনের খবর জানেন না। বেশির ভাগই যেটা হয় তা হলো, সহকর্মীদের সঙ্গে ঘণ্টার পর ঘণ্টা অর্থাৎ দিনের বেশির ভাগ সময় ব্যয় করতে হয় অফিসে। সময় কাটানোর জন্য অন্যের ব্যক্তিগত বিষয় বিশেষ করে প্রেমঘটিত কিছু রসাত্মকভাবে উপভোগ করার প্রবণতা দেখা যায় কলিগদের মধ্যে। আপনি বিশ্বস্ত ভেবে কারো কাছে প্রকাশ করলে তা ছড়িয়ে যেতে পারে পুরো অফিসে। যা আপনাকে নানা বিড়ম্বনার মধ্যে ফেলতে পারে।


২. আপনার সাবেক প্রেমিক/প্রেমিকা:
এই একজন ব্যক্তি যে আপনার নতুন প্রেমের সম্পর্ককে কোনোভাবেই সফল হতে দেবে না। আপনি হয়তো সরল মনে চেষ্টা করছেন পুরনো বন্ধুর সাথে নতুন করে সম্পর্ক ঝালাই করতে। এগিয়েছেন অনেকখানি। এখনও অটুট আপনার আবেগ। এ অবস্থায় অথবা অন্য কোনো পরিস্থিতিতে আপনার সাবেক কোনো বন্ধু জানতে চাইলো আপনার প্রেম সম্পর্কে- এরকম হলে মনের কথা মনেই রাখুন অথবা প্রসঙ্গ পাল্টান।


৩. প্রেমে ব্যর্থ এমন বন্ধুদের কাছে:
সেইসব বন্ধু যারা নিজেদের প্রেমে ব্যর্থ- তাদের কাছে কখনও প্রকাশ করবেন না আপনার বর্তমান প্রেমের সম্পর্কের কথা। কারণ এ ধরনের বন্ধুরা নিজেদের মতো অন্যকেও দেখতে চায় ব্যর্থ হিসেবে। তারা সব সময়ই আপনাকে নিরুৎসাহিত করবে। আর এটাও সম্পর্ক বিষয়ে আপনার সিদ্ধান্তের ক্ষেত্রে প্রভাব ফেলবে। কেননা, নতুন কেউ যখন প্রেমে পড়ে তখন অন্যের মতামত কিংবা নির্দেশনা গভীরভাবে তাকে প্রভাবিত করে।


৪. আপনার বাবা:
যদি আপনি মেয়ে হন, তবে বাবাকে কখনও বলবেন না। কারণ বাবারা সবসময়ই মেয়েদের অপরিপক্ব ভাবে। তা ছাড়া আমাদের সমাজে বাবারা এখনও প্রেমের সম্পর্ককে নেতিবাচক দৃষ্টিতে দেখেন।


৫. আপনার মা:
'মা' এমন একজন মানুষ যিনি দীর্ঘদিন ধরে আমাদের চারপাশে থাকেন। আমাদের প্রত্যেকের জীবনের ঘটনা শুনতে তিনি উন্মুখ হয়ে থাকেন, অভিজ্ঞতা ভাগাভাগির জন্য এবং গুরুত্বপূর্ণ মতামত দেওয়ার জন্য। তিনিই সত্যিকারভাবে আমাদের ভালোমন্দের ব্যাপারে উদগ্রীব। তবে একটি ঘাটতি যে আছে এটা স্বীকার করতেই হবে। তা হলো- আপনার বয়স কত বা আপনার যে এখন ভালোমন্দ বোঝার বয়স হয়েছে তা বোঝার ক্ষমতা তার সাধারণত হয় না। তা ছাড়া এমন একজনের মতামত আপনার জন্য সহায়ক নয় যিনি আপনাকে এখনও ছোট্ট শিশু ভাবেন।


৬. আপনার আত্মীয়-স্বজন:
বাবা-মায়ের পরই সবচেয়ে বিপজ্জনক ব্যক্তিবর্গ হলো আপনার আত্মীয়-স্বজন। আপনি হয়তো ভালোবাসা সংক্রান্ত কোনো সমস্যায় পড়ে কোন আত্মীয়ের উপদেশ নিতে চান। এ জন্য তাকে বললেন আপনার সমস্যার কথা। সমস্যাটি হলো তখনই। এক কান দুই কান থেকে তা ছড়িয়ে গেল সমস্ত আত্মীয়ের মাঝে। এটি সমাধান তো দূরে থাক, সমস্যাকে আরো বাড়িয়ে দেয়।

ম্যাচ ডট কম

শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০১৪

নতুন প্রেমে সফল হওয়ার কৌশল

বেশ কয়েক দিনে ধরে একজনকে খুব ভাল লাগছে। কিন্তু কিছুতেই বুঝতে পারছেন না কী করবেন। আসলে আপনি খুব `কনফিউজড` আপনার এই ভাললাগা অথচ কিছুটা কঠিন সময়ের জন্য থাকল কিছু টিপস


১) চোখের ভাষা বোঝো
বেশ কয়েকদিন ধরে তো ওর দিকে দেখেছেন, ভেবে দেখুন তো একবারও কি চোখের মাধ্যমে কোনও সংকেত আদানপ্রদান হয়েছে কি। যদি উত্তর হ্যাঁ হয় তাহলে বলব, এবার বোঝার চেষ্টা করো ওই দুটো চোখ ঠিক কী বলতে চাইছে। উত্তরটা নেগেটিভ নাকি পজেটিভ সেটা মাথা দিয়ে, অঙ্ক দিয়ে ঠান্ডা মাথায় বিচার করুন। মনে রাখবে ওই অঙ্কটা কিন্তু আপনার আগামী কটা দিনের জন্য হয়ত বা আজীবনের জন্য খুব গুরত্বপূর্ণ হতে চলেছে। আর তাই চোখের ভাষাটা শুধু নিজের পছন্দের মত করে মানে করবে না, আর চোখের সংকেতকে ভাষায় পরিণত করার কঠিন কাজটা নিজেই করুন, প্লিজ বন্ধুদের সাহায্য নেবেন না। এতে বিভ্রান্তি বাড়বে।

যদি চোখের মাধ্যমে কোনও এখনও কোনও যোগাযোগ স্থাপন না করে থাকেন তাহলে বলব, এখুনি করে ফেলুন। হ্যাঁ, না এসবের কিছু একটা কিছু একটা সংকেত অবশ্যই পাবেন। মনে রাখবেন চোখটা মনের আয়না। চোখে অবশ্যই মনের প্রতিফলন পড়বে। এবার আপনার ব্যাপার সেই আয়নার ছবিটাকে আপনি ঠিক কী মানে করবেন।

২) পছন্দের মানুষটার ভালো লাগা-খারাপ লাগাগুলো জানুন


আস্তে আস্তে জানতে থাকুক পছন্দের মানুষটা ভাললাগা খারাপ লাগাগুলো ঠিক কীরকম। প্রিয় রঙ, প্রিয় সিনেমা, প্রিয় নায়ক- নায়িকা, পছন্দের পোষ্য, হবি এসব মোটা দাগের পছন্দের মধ্যেও অনেক বার্তা থাকে। মনে রাখুন কাউকে ভালবাসতে হলে তার ভাললাগাকে ভালবাসতে হয়। হতে পারে আপনি হয়তো একটু `সেকেলে`, আর আপনার পছন্দের মানুষটা হয়ত লেট নাইট পার্টি আর হেভি ড্রিংকস তত্ত্বে বিশ্বাসী .. কিংবা হয়ত ঠিক তার উল্টোটা... ভেবে দেখেন এবার কী এগোতে চান!

৩) তাড়াহুড়ো করবেন না---- এমন একটা মনের অবস্থায় সবচেয়ে কঠিন কাজ নিজেকে শান্ত রাখা। নিজের মনের কথা জানানোর আগে কয়েকবার ভেবে নিন আপনার ভালবাসাটা অপাত্রে দান হয়ে যাচ্ছে না তো। এতে হয়তো এতে কিছুটা সময় যাবে, কিন্তু মনে রাখবেন ভাল জিনিস পেতে গেলে তাড়াহুড়ো করলে চলে না। এই যে খনি থেকে কত কয়লা ভাঙলে তবে একটা হিরে পাওয়া যায়। শ্রমিকরাই বলে, কত কয়লা এমন পড়ে নষ্ট হয়ে যায় যেগুলো শুধু তাড়াহুড়োর কারণেই হিরে আছে কিনা জানা যায় না। সম্পর্কস্থাপনের প্রক্রিয়াটাও ঠিক কয়লা থেকে হিরে বের করে আনার মত। তাড়াহুড়ো করলে অনেক দামী জিনিস নষ্ট হয়ে যেতে পারে।

৪) প্রস্তাবের দিন (First Dating)--- এই দিনটা একটা সম্পর্কের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। এই দিনটায় নিজেকে যতটা সম্ভব স্বাভাবিক রাখুন। আলাদা করে নিজেকে সাজিয়ে রাখবেন না। আপনি যেরকম সেরকমই নিজেকে উপস্থাপন করুন। নিজের পেশা, ভাললাগাগুলো সত্যি সত্যিই বলুন.. মনে রাখবেন আমরা অনেক সময় মোড়ক দেখে জিনিস কিনি ঠিকই, কিন্তু সেই জিনিসটা ভাল না হলে ব্যবহার করি না শুধুই সাজিয়ে রাখি। তাই মোড়ক নয় আসল আমিটাকেই তোমার প্রিয় মানুষটার সামনে তুলে ধরুন। হতে পারে সেটা তাঁর দারুণ পছন্দের হল না। কিন্তু সততা আর সত্যির একটা আলাদা মুল্য আছে। ভালবাসার ক্ষেত্রে কথাটা বড় বেশি করে সত্যি।

৫) সত্য রে লও সহজে-- লুডো খেলেছেন কখনও। তা হলে তো জানেনই, এই যে আমরা ডায়াস মানে গুটিটা যখন কোর্টের মধ্যে ছুঁড়ি তাতে ছক্কার পরার সম্ভাবনা থাকে ১/৬ ভাগ। অঙ্ক জিনিসটা বড় কাঠখোট্টা, ওসব হিসাবটিসাব মানে না। আপনি যাকে প্রেমের প্রস্তাব করছেন তার কাছ থেকে পজেটিভ উত্তর আসার সম্ভাবনা ৫০ শতাংশ। আবার প্রত্যাখানের সম্ভাবনাটাও ওই ৫০ ভাগ। এই অঙ্কটা যদি বুকে পাথর চড়িয়েও মেনে নেন তাহলে ভাল। প্রস্তাবের দিন ওর মুখে না শুনে নিজেকে বদলে ফেলেন না, জোর করবেন না। রবীন্দ্রনাথ ঠাকুরের যে কথাটা খুব বলতেন সেটা মেনে নিন। সত্য রে লও সহজে...আর অবশ্যই উত্তর যদি হ্যাঁ আসে তাহলে একেবারে সপ্তম স্বর্গে উঠে যাবেন না। মনে রাখবেন যেই মুহূর্তে উত্তর হ্যাঁ এল আপনার ওপর অনেক দায়িত্ব এল। আসল দায়িত্বটা হল যে মানুষটা আপনাকে এত বিশ্বাস করে হ্যাঁ বলল, সেই বিশ্বাসটা ফিরিয়ে দেওয়ার। এটা কিন্তু অনেক কঠিন কাজ।

৬) যোগাযোগ স্বাভাবিক রাখুন--- প্রস্তাব করার পর উত্তর যাই আসুক যোগাযোগ যতটা সম্ভব স্বাভাবিক রাখেন। জানি কথাটা মুখে বলা অনেক সহজ, করা কঠিন। কিন্তু শুধু আপনার প্রস্তাবে না করেছে বলে আপনি দেবদাস হয়ে পাগলামি করবেন কিংবা শক্তি কাপুরের মত ভিতু হয়ে লেজ গুটিয়ে পালাবেন এমন কাজ করবেন না। তবে হ্যাঁ তাকে ভুলে যাওয়ার জন্য কদিন একটু দূরে থাকতেই পা্রেন। আর প্রেমের প্রস্তাবের উত্তর হ্যাঁ আসলে ফোন,এসএমএস, মেইলের সংখ্যা অতি উত্‍সাহে এমন বাড়িয়ে ফেলবেন না যাতে সে বিরক্ত হয়। মনে রাখুন আপনি যতই ক্ষুধার্ত হন বেশি খেলে কিন্তু বদহজম হয়ে যায়।

শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০১৪

ছেলে-মেয়েদের মধ্যে কি শুধুই বন্ধুত্ব সম্ভব?


'আমি শুধুই তোমার বন্ধু হতে চাই', 'আমাদের মাঝে কিন্তু বন্ধুত্ব ছাড়া আর কিছুই হবে না', ছেলে-মেয়ের বন্ধুত্বের সম্পর্কে এমন কথা অহরহ হয়ে থাকে। এ কথাটি ছেলে বা মেয়ের পক্ষ থেকে জুড়ে দেয়া হয় এক অলিখিত শর্ত হিসেবে। এর অর্থ হলো বিপরীত লিঙ্গের এ দুই বন্ধু এ শর্তে রাজি যে, তাদের বন্ধুত্বের সম্পর্কটি প্রেম-ভালবাসায় গড়াবে না। কিন্তু তা কি আদৌ সম্ভব?
শেষ পর্যন্ত এর উত্তর হ্যাঁ, সম্ভব। তবুও যথেষ্ট সন্দেহ নিয়ে এ বিষয়ে মাথা ঘামিয়েছেন বিজ্ঞজনরা। ইতিমধ্যে তারা ১৮ হাজার ৩ শ জন নারী-পুরুষের ওপর একটি গবেষণাও চালিয়েছেন। এদের শতকরা ৩৪ জনের মতে, ছেলে ও মেয়ের বন্ধুত্বসুলভ সম্পর্কের মাঝে একের প্রতি অন্যের সূক্ষ্ম অনুভূতিগুলো ধীরে ধীরে পূর্ণতা পেতে থাকে। আর এ পূর্ণতাই আনে যেকোনো পরিণতি।
বিশেষজ্ঞদের মতে, পরিণতি যাই হোক, একটি ছেলে আর একটি মেয়েকে শুধু বন্ধুত্বের সংজ্ঞায় বেঁধে রাখা খুবই কঠিন কাজ। অধিকাংশ ক্ষেত্রে তা অসম্ভবও বটে। যাইহোক, এ সম্পর্কের মধ্যে সাধারণত তিনটি পৃথক ঘটনা ঘটে থাকে। এখানে গবেষকদের এ বিষয়ের আলোচনা তুলে ধরা হলো:


চিত্র ১-পারস্পরিক আকর্ষণ নেই:
সাইকোথেরাপিস্ট এবং 'দ্য পাথওয়ে অব লাভ' বইয়ের লেখক জুলি অরলভের মতে, অবশ্যই নারী-পুরুষ শুধু বন্ধু হতে পারেন। এমনকি একজন মেয়ে তার ছেলে বন্ধুর সাথে বা একজন ছেলে তার মেয়ে বন্ধুর সাথে জীবনের সবচেয়ে চমৎকার মুহূর্তগুলো কাটাতে পারেন। জুলি নিজেই বললেন, আমার নিজেরও একাধিক ছেলে বন্ধু রয়েছে। তাদের কাউকে আমার বেশি ভাল লাগে, আবার কাউকে কিছুটা কম। আসলে একজন আরেকজনের প্রতি সেক্সুয়ালি আকর্ষিত না হলে এ সম্পর্কে প্রেমের উদয় হয় না। আর এমনটি হলেই শুধু বন্ধুত্বের সম্পর্ক ধরে রাখা সম্ভব।
যাদের ওপর গবেষণা চালানো হয় তাদের শতকরা ৫৫ ভাগ বলেছেন, তাদের বহু বিপরীত লিঙ্গের বন্ধু রয়েছে। তাদের প্রতি কখনো প্রেম নিবেদনের মানসিকতা তৈরি হয়নি। আর এ কারণে তাদের এ সম্পর্ক অটুট রয়েছে দীর্ঘদিন ধরে।

চিত্র ২-যেকোনো একজন প্রেমে পড়েছেন:
দুজনের যেকোনো একজন অপরকে ভালবেসে ফেলতে পারেন। এমন হতেই পারে এবং হয়েও থাকে। তবে এ ক্ষেত্রে যিনি প্রেমে পড়ে যান তাকে ভেবে দেখতে হবে যে, বন্ধুটি নতুন করে বন্ধুত্বে সম্পর্কের বাইরে এসে তার ভালোবাসার মানুষ হতে পারবে কি না। অথবা এর ভবিষ্যতই বা কী হতে পারে। যদি বোঝেন যে অপরজন তাতে আগ্রহী নন, তবে এমন চিন্তা বাদ দেয়াই ভাল। আবার এসব পরিস্থিতিতে প্রায়ই দেখা যায়, যিনি প্রেমে পড়েন, বলতে না পারার ক্রমাগত নিরাশা তাকে হতাশাগ্রস্ত করে তোলে। আর বন্ধুত্ব ভেঙে যাওয়ার মাধ্যমে তার ইতি ঘটে। 'বন্ধুত্ব টিকিয়ে রাখার চাবিকাঠি হলো প্রেম আর বন্ধুত্বের মাঝের দেয়ালটিকে যত্নের সাথে ধরে রাখা', জানালেন অরলভ।
একটা উদাহরণ দেয়া যাক। ধরুন, একটা ছেলে তার মেয়ে বন্ধুটির প্রেমে পড়েছেন। কিন্তু বলতে পারছেন না। একসময় দেখা গেলো, মেয়ে বন্ধুটি অন্য একটি ছেলের সাথে চুটিয়ে প্রেম করছে। জুলি জানালেন, 'এ ধরনের দৃশ্যপটে কষ্ট, হতাশা আর ক্ষোভে খুব শিগগিরই ছেলেটি তার মেয়ে বন্ধুর সাথে সম্পর্ক ছিন্ন করেন'।

চিত্র ৩-দুজনই দুজনের প্রেমে পড়েছেন, কিন্তু বলতে পারছেন না:
জুলির মতে, দুজন দুজনের প্রেমে পড়াটা বেশ জটিল এক পরিস্থিতি। উভয়ই একে অপরকে এ কথাটা মুখ ফুটে বলতে পারেন না। কারণ তারা দুজনই শুধুই বন্ধু। এ দেয়াল ভেঙে ফেলাটা যেকোনো এক পক্ষের জন্যে অনেক দুরূহ। আবার যদি এমন হয়, তাদের একজন বা দুজনই অন্য কারও সাথে সম্পর্ক জড়িয়ে আছেন এবং এখন এই বন্ধুটির প্রেমে পড়েছেন তাহলে এর চেয়ে কঠিন পরিস্থিতি আর হতে পারে না।
জুলি অরলভের পরামর্শ হলো, এ ক্ষেত্রে যার যার ভেতরের দেয়ালটিকে পরিষ্কারভাবে অনুভব করতে হবে। অর্থাৎ যদি আপনি এ ভাল লাগার কথা না বলতে চান, তবে তা কঠোরভাবে নিয়ন্ত্রণ করুন। অন্যদিকে যদি এমন হয়, অন্য কারো সাথে আপনার সম্পর্ক রয়েছে, আবার বন্ধুটিকেও ভাল লাগতে শুরু করেছে। তবে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি আসলে কী চান। আবার যদি বুঝতে পারেন যে বন্ধুটি আপনার প্রতি দুর্বল হয়ে পড়ছে, তাহলে আপনার প্রেমঘটিত সম্পর্কের খুঁটিনাটি নিয়ে তার সাথে আলাপ করবেন না। তাতে করে সে আপনার প্রতি আরো বেশি দুর্বল হয়ে পড়বে। এতে পরিস্থিতি হবে আরো জটিল, মানসিক যন্ত্রণায় ছেয়ে ফেলবে আপনাকে।