কবিতা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
কবিতা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শুক্রবার, ১৪ মার্চ, ২০১৪

তোমারে পড়িছে মনে - প্রেমের কবিতা- কাজী নজরুল ইসলাম

    তোমারে পড়িছে মনে
   
      কাজী নজরুল ইসলাম

                 তোমারে পড়িছে মনে 
      আজি নীপ-বালিকার ভীরু-শিহরণে,
      যুথিকার অশ্রুসিক্ত ছলছল মুখে
      কেতকী-বধূর অবগুন্ঠিত ও বুকে-
                  তোমারে পড়িছে মনে।
হয়তো তেমনি আজি দূর বাতায়নে
                  ঝিলিমিলি-তলে
ম্লান   লুলিত অঞ্ছলে
         চাহিয়া বসিয়া আছ একা,
বারে বারে মুছে যায় আঁখি-জল-লেখা।
বারে বারে নিভে যায় শিয়রেরে বাতি,
তুমি জাগ, জাগে সাথে বরষার রাতি।


                           সিক্ত-পক্ষ পাখী
তোমার চাঁপার ডালে বসিয়া একাকী
হয়ত তেমনি করি, ডাকিছ সাথীরে,
তুমি চাহি' আছ শুধু দূর শৈল-শিরে ।।
       তোমার আঁখির ঘন নীলাঞ্জন ছায়া
       গগনে গগনে আজ ধরিয়াছে কায়া । ...


আজি হেথা রচি' নব নীপ-মালা--
স্মরণ পারের প্রিয়া, একান্তে নিরালা
             অকারণে !-জানি আমি জানি
তোমারে পাব না আমি। এই গান এই মালাখানি
রহিবে তাদেরি কন্ঠে- যাহাদেরে কভু
চাহি নাই, কুসুমে কাঁটার মত জড়ায়ে রহিল যারা তবু।
বহে আজি দিশাহারা শ্রাবণের অশান্ত পবন,
তারি মত ছুটে ফেরে দিকে দিকে উচাটন মন,
           খুঁজে যায় মোর গীত-সুর
কোথা কোন্‌ বাতায়নে বসি' তুমি বিরহ-বিধুর।
তোমার গগনে নেভে বারে বারে বিজলীর দীপ,
আমার অঙ্গনে হেথা বিকশিয়া ঝরে যায় নীপ।
           তোমার গগনে ঝরে ধারা অবিরল,
আমার নয়নে হেথা জল নাই, বুকে ব্যথা করে টলমল।


আমার বেদনা আজি রূপ ধরি' শত গীত-সুরে
নিখিল বিরহী-কন্ঠে--বিরহিণী--তব তরে ঝুরে!
            এ-পারে ও-পারে মোরা, নাই নাই কূল!
            তুমি দাও আঁখি-জল, আমি দেই ফুল!


                                                কাজী নজরুল ইসলাম
                                                কাব্যগ্রন্থ - চক্রবাক

শুক্রবার, ১৬ আগস্ট, ২০১৩

ফলাফল:: (ভালোবাসার গল্প চাই)

প্রথমে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ! ! !

আমি কিছুদিন আগে "ভালোবাসার গল্প চাই" নামক একটি পোস্ট করেছিলাম। আপনারা অনেকেই তাতে অংশগ্রহণ করেছেন। আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য অনেক ধন্যবাদ।

আপনাদের সকলের পাঠানো গল্প, কবিতাই অনেক সুন্দর হয়েছে। আপনাদের পাঠানো (২৫০+) গল্প, কবিতার মধ্যে থেকে নিয়মানুসারে আমি তিন জনকে নির্বাচন করেছি।
নিচে তাদের নাম, মোবাইল নং ও ইমেইল প্রকাশ করছিঃ

১ম স্থানঃ মোঃ মাহামুদুল হাসান
                বগুড়া
                ০১৭২২১***৫৮
                hasan...7@gmail.com

২য় স্থানঃ মোঃ সাইদুর রহমান
                ময়মনসিংহ
                ০১৭৪৪৩***৬৫
                saidur...m@gmail.com

৩য় স্থানঃ মোঃ শিমুল হোসেইন
                 লালপুর, নাটোর
                 ০১৭৪৮৭***২১
                 hossain....l@yahoo.com

আপনাদেরকে অনেক অভিনন্দন ! ! !

খুব শিগ্রই আপনাদের সাথে যোগাযোগ করা হবে। এবং আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আপনাদের কাঙ্ক্ষিত নাম্বারে পুরস্কার (৫০০/-, ৩০০/-, ২০০/- মোবাইল রিচার্জ) পৌঁছে যাবে।

যারা পুরস্কার পাননি তাদেরকেও অনেক ধন্যবাদ ও অভিনন্দন।
আপনাদের আন্তরিক দোয়া এবং সহযোগিতা কামনা করছি।
ভুল ত্রুটি নিজ গুণে ক্ষমা করবেন।

**ধন্যবাদ**

ফলাফল দেড়িতে প্রকাশ করার জন্য দুঃখিত।

রবিবার, ৭ এপ্রিল, ২০১৩

ভালবাসার একটি কবিতা কিংবা ছন্দ

কে বলে তুমি নেই আমার কাছে,
তুমি চলে গেছ ঠিকই, তবু-
তোমার ফেলে যাওয়া গঞ্জনারা আছে।
তুমি ভুলে গেছ, এড়িয়ে গেছ ভেবে-
চিরতরে তোমাকে বেঁধে ফেলি পাছে।



কিভাবে জানিনা পুষছ, এখনো ভালোবাসা,
হৃদয়য়ের সাথে মিশিয়ে হৃদয়-
এখনো নাকি অযাচিতের কাছে আসা।
হয়তবা সে আপন বক্ষ খুলে-
দিয়েছে তোমাকে স্বীয় রক্তের ভাষা।

সোমবার, ২৫ মার্চ, ২০১৩

ভালবাসার কিছু কথা কিংবা কিছু ছন্দ

আজ আমি আপনাদের কাছে ভালভবাসার কিছু ছন্দ উপস্থাপন করব। যাইহোক আসল কথায় আসি। পাঠকের সুবিধার জন্য আমি এগুলো নাম্বারিং করলাম। ভুল হলে ক্ষমা করবেন।


১। একটা সময় আমার চঞ্চলতার কারণেই আমাকে ভালোবেসেছিলে...
আর আজ সেই চঞ্চলতার কারণেই আমাকে দূরে ঠেলে দিলে...
একটা সময় আমার কথা তোমার কানে গান হয়ে বাজতো...