শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১৪

প্রেমঘটিত সমস্যা ও অনুভূতি ৬ জনের সঙ্গে শেয়ার করবেন না

নতুন প্রেমে পড়ার অনুভূতি একেবারেই আলাদা। কেউ কেউ একে স্বর্গীয় সুখের সাথে তুলনা করেন। ভালোবাসার কথা জানিয়ে দিতে চান পৃথিবীময়। আবার ব্যতিক্রমও হয়। অনেকে ভালোবাসার কথা পেটের ভেতরেই রাখতে চান গোপনে।


তবে বেমালুম চেপে যাওয়া প্রায়শই কঠিন হয় নতুন প্রেমের ক্ষেত্রে, যদিও এটি একান্তই ব্যক্তিগত বিষয়। তবে একটি বিষয়ে আমরা সবাই একমত যে, প্রেমঘটিত অভিজ্ঞতা কারো সাথে ভাগাভাগি করার আনন্দ অনেক বেশি।


এ ক্ষেত্রে সমস্যাও রয়েছে। অনেক ক্ষেত্রে ভুল বোঝাবুঝি বা অন্য ধরনের নেতিবাচক পরিস্থিতি তৈরি হয়। সৃষ্টি হয় সম্পর্ক ভাঙার আশঙ্কাও। তখন প্রয়োজন হয় বিশ্বস্ত কারো পরামর্শ। এ ক্ষেত্রে কার দ্বারস্থ হবেন আপনি? বিশেষজ্ঞরা বলেন, আপনি কেবল তাদের সাথেই এটি ভাগাভাগি করতে পারেন যারা আপনার এই ঘটনার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কিছুটা জড়িত।


এমনকি আপনি যদি নিশ্চিত থাকেন যে, আপনার নতুন সম্পর্ক নিয়ে সৃষ্ট উদ্বেগ প্রকাশ করলে ক্ষতি হবে বা আপনি হাসিঠাট্টার বিষয়ে পরিণত হতে পারেন, তারপরও সমস্যা একেবারে চেপে যাওয়া ঠিক নয়। আবার ভুল জায়গায় প্রকাশ করলে তাতে প্রত্যাশিত ফল না আসার আশঙ্কাও রয়েছে। এ ক্ষেত্রে আপনি যারই পরামর্শ চান না কেন, এড়িয়ে চলুন ৬ জন ব্যক্তিকে।
 


১. আপনার সহকর্মীরা:
সহকর্মীদের কাছে কখনও আপনার ভালোবাসার কথা প্রকাশ করবেন না। এক্ষেত্রে ঈর্ষা আর অসৎ উপদেশের পরিস্থিতি তৈরি হতে পারে। ব্যতিক্রমও আছে। কিন্তু আপনি তো আর সবার মনের খবর জানেন না। বেশির ভাগই যেটা হয় তা হলো, সহকর্মীদের সঙ্গে ঘণ্টার পর ঘণ্টা অর্থাৎ দিনের বেশির ভাগ সময় ব্যয় করতে হয় অফিসে। সময় কাটানোর জন্য অন্যের ব্যক্তিগত বিষয় বিশেষ করে প্রেমঘটিত কিছু রসাত্মকভাবে উপভোগ করার প্রবণতা দেখা যায় কলিগদের মধ্যে। আপনি বিশ্বস্ত ভেবে কারো কাছে প্রকাশ করলে তা ছড়িয়ে যেতে পারে পুরো অফিসে। যা আপনাকে নানা বিড়ম্বনার মধ্যে ফেলতে পারে।


২. আপনার সাবেক প্রেমিক/প্রেমিকা:
এই একজন ব্যক্তি যে আপনার নতুন প্রেমের সম্পর্ককে কোনোভাবেই সফল হতে দেবে না। আপনি হয়তো সরল মনে চেষ্টা করছেন পুরনো বন্ধুর সাথে নতুন করে সম্পর্ক ঝালাই করতে। এগিয়েছেন অনেকখানি। এখনও অটুট আপনার আবেগ। এ অবস্থায় অথবা অন্য কোনো পরিস্থিতিতে আপনার সাবেক কোনো বন্ধু জানতে চাইলো আপনার প্রেম সম্পর্কে- এরকম হলে মনের কথা মনেই রাখুন অথবা প্রসঙ্গ পাল্টান।


৩. প্রেমে ব্যর্থ এমন বন্ধুদের কাছে:
সেইসব বন্ধু যারা নিজেদের প্রেমে ব্যর্থ- তাদের কাছে কখনও প্রকাশ করবেন না আপনার বর্তমান প্রেমের সম্পর্কের কথা। কারণ এ ধরনের বন্ধুরা নিজেদের মতো অন্যকেও দেখতে চায় ব্যর্থ হিসেবে। তারা সব সময়ই আপনাকে নিরুৎসাহিত করবে। আর এটাও সম্পর্ক বিষয়ে আপনার সিদ্ধান্তের ক্ষেত্রে প্রভাব ফেলবে। কেননা, নতুন কেউ যখন প্রেমে পড়ে তখন অন্যের মতামত কিংবা নির্দেশনা গভীরভাবে তাকে প্রভাবিত করে।


৪. আপনার বাবা:
যদি আপনি মেয়ে হন, তবে বাবাকে কখনও বলবেন না। কারণ বাবারা সবসময়ই মেয়েদের অপরিপক্ব ভাবে। তা ছাড়া আমাদের সমাজে বাবারা এখনও প্রেমের সম্পর্ককে নেতিবাচক দৃষ্টিতে দেখেন।


৫. আপনার মা:
'মা' এমন একজন মানুষ যিনি দীর্ঘদিন ধরে আমাদের চারপাশে থাকেন। আমাদের প্রত্যেকের জীবনের ঘটনা শুনতে তিনি উন্মুখ হয়ে থাকেন, অভিজ্ঞতা ভাগাভাগির জন্য এবং গুরুত্বপূর্ণ মতামত দেওয়ার জন্য। তিনিই সত্যিকারভাবে আমাদের ভালোমন্দের ব্যাপারে উদগ্রীব। তবে একটি ঘাটতি যে আছে এটা স্বীকার করতেই হবে। তা হলো- আপনার বয়স কত বা আপনার যে এখন ভালোমন্দ বোঝার বয়স হয়েছে তা বোঝার ক্ষমতা তার সাধারণত হয় না। তা ছাড়া এমন একজনের মতামত আপনার জন্য সহায়ক নয় যিনি আপনাকে এখনও ছোট্ট শিশু ভাবেন।


৬. আপনার আত্মীয়-স্বজন:
বাবা-মায়ের পরই সবচেয়ে বিপজ্জনক ব্যক্তিবর্গ হলো আপনার আত্মীয়-স্বজন। আপনি হয়তো ভালোবাসা সংক্রান্ত কোনো সমস্যায় পড়ে কোন আত্মীয়ের উপদেশ নিতে চান। এ জন্য তাকে বললেন আপনার সমস্যার কথা। সমস্যাটি হলো তখনই। এক কান দুই কান থেকে তা ছড়িয়ে গেল সমস্ত আত্মীয়ের মাঝে। এটি সমাধান তো দূরে থাক, সমস্যাকে আরো বাড়িয়ে দেয়।

ম্যাচ ডট কম

শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০১৪

নতুন প্রেমে সফল হওয়ার কৌশল

বেশ কয়েক দিনে ধরে একজনকে খুব ভাল লাগছে। কিন্তু কিছুতেই বুঝতে পারছেন না কী করবেন। আসলে আপনি খুব `কনফিউজড` আপনার এই ভাললাগা অথচ কিছুটা কঠিন সময়ের জন্য থাকল কিছু টিপস


১) চোখের ভাষা বোঝো
বেশ কয়েকদিন ধরে তো ওর দিকে দেখেছেন, ভেবে দেখুন তো একবারও কি চোখের মাধ্যমে কোনও সংকেত আদানপ্রদান হয়েছে কি। যদি উত্তর হ্যাঁ হয় তাহলে বলব, এবার বোঝার চেষ্টা করো ওই দুটো চোখ ঠিক কী বলতে চাইছে। উত্তরটা নেগেটিভ নাকি পজেটিভ সেটা মাথা দিয়ে, অঙ্ক দিয়ে ঠান্ডা মাথায় বিচার করুন। মনে রাখবে ওই অঙ্কটা কিন্তু আপনার আগামী কটা দিনের জন্য হয়ত বা আজীবনের জন্য খুব গুরত্বপূর্ণ হতে চলেছে। আর তাই চোখের ভাষাটা শুধু নিজের পছন্দের মত করে মানে করবে না, আর চোখের সংকেতকে ভাষায় পরিণত করার কঠিন কাজটা নিজেই করুন, প্লিজ বন্ধুদের সাহায্য নেবেন না। এতে বিভ্রান্তি বাড়বে।

যদি চোখের মাধ্যমে কোনও এখনও কোনও যোগাযোগ স্থাপন না করে থাকেন তাহলে বলব, এখুনি করে ফেলুন। হ্যাঁ, না এসবের কিছু একটা কিছু একটা সংকেত অবশ্যই পাবেন। মনে রাখবেন চোখটা মনের আয়না। চোখে অবশ্যই মনের প্রতিফলন পড়বে। এবার আপনার ব্যাপার সেই আয়নার ছবিটাকে আপনি ঠিক কী মানে করবেন।

২) পছন্দের মানুষটার ভালো লাগা-খারাপ লাগাগুলো জানুন


আস্তে আস্তে জানতে থাকুক পছন্দের মানুষটা ভাললাগা খারাপ লাগাগুলো ঠিক কীরকম। প্রিয় রঙ, প্রিয় সিনেমা, প্রিয় নায়ক- নায়িকা, পছন্দের পোষ্য, হবি এসব মোটা দাগের পছন্দের মধ্যেও অনেক বার্তা থাকে। মনে রাখুন কাউকে ভালবাসতে হলে তার ভাললাগাকে ভালবাসতে হয়। হতে পারে আপনি হয়তো একটু `সেকেলে`, আর আপনার পছন্দের মানুষটা হয়ত লেট নাইট পার্টি আর হেভি ড্রিংকস তত্ত্বে বিশ্বাসী .. কিংবা হয়ত ঠিক তার উল্টোটা... ভেবে দেখেন এবার কী এগোতে চান!

৩) তাড়াহুড়ো করবেন না---- এমন একটা মনের অবস্থায় সবচেয়ে কঠিন কাজ নিজেকে শান্ত রাখা। নিজের মনের কথা জানানোর আগে কয়েকবার ভেবে নিন আপনার ভালবাসাটা অপাত্রে দান হয়ে যাচ্ছে না তো। এতে হয়তো এতে কিছুটা সময় যাবে, কিন্তু মনে রাখবেন ভাল জিনিস পেতে গেলে তাড়াহুড়ো করলে চলে না। এই যে খনি থেকে কত কয়লা ভাঙলে তবে একটা হিরে পাওয়া যায়। শ্রমিকরাই বলে, কত কয়লা এমন পড়ে নষ্ট হয়ে যায় যেগুলো শুধু তাড়াহুড়োর কারণেই হিরে আছে কিনা জানা যায় না। সম্পর্কস্থাপনের প্রক্রিয়াটাও ঠিক কয়লা থেকে হিরে বের করে আনার মত। তাড়াহুড়ো করলে অনেক দামী জিনিস নষ্ট হয়ে যেতে পারে।

৪) প্রস্তাবের দিন (First Dating)--- এই দিনটা একটা সম্পর্কের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। এই দিনটায় নিজেকে যতটা সম্ভব স্বাভাবিক রাখুন। আলাদা করে নিজেকে সাজিয়ে রাখবেন না। আপনি যেরকম সেরকমই নিজেকে উপস্থাপন করুন। নিজের পেশা, ভাললাগাগুলো সত্যি সত্যিই বলুন.. মনে রাখবেন আমরা অনেক সময় মোড়ক দেখে জিনিস কিনি ঠিকই, কিন্তু সেই জিনিসটা ভাল না হলে ব্যবহার করি না শুধুই সাজিয়ে রাখি। তাই মোড়ক নয় আসল আমিটাকেই তোমার প্রিয় মানুষটার সামনে তুলে ধরুন। হতে পারে সেটা তাঁর দারুণ পছন্দের হল না। কিন্তু সততা আর সত্যির একটা আলাদা মুল্য আছে। ভালবাসার ক্ষেত্রে কথাটা বড় বেশি করে সত্যি।

৫) সত্য রে লও সহজে-- লুডো খেলেছেন কখনও। তা হলে তো জানেনই, এই যে আমরা ডায়াস মানে গুটিটা যখন কোর্টের মধ্যে ছুঁড়ি তাতে ছক্কার পরার সম্ভাবনা থাকে ১/৬ ভাগ। অঙ্ক জিনিসটা বড় কাঠখোট্টা, ওসব হিসাবটিসাব মানে না। আপনি যাকে প্রেমের প্রস্তাব করছেন তার কাছ থেকে পজেটিভ উত্তর আসার সম্ভাবনা ৫০ শতাংশ। আবার প্রত্যাখানের সম্ভাবনাটাও ওই ৫০ ভাগ। এই অঙ্কটা যদি বুকে পাথর চড়িয়েও মেনে নেন তাহলে ভাল। প্রস্তাবের দিন ওর মুখে না শুনে নিজেকে বদলে ফেলেন না, জোর করবেন না। রবীন্দ্রনাথ ঠাকুরের যে কথাটা খুব বলতেন সেটা মেনে নিন। সত্য রে লও সহজে...আর অবশ্যই উত্তর যদি হ্যাঁ আসে তাহলে একেবারে সপ্তম স্বর্গে উঠে যাবেন না। মনে রাখবেন যেই মুহূর্তে উত্তর হ্যাঁ এল আপনার ওপর অনেক দায়িত্ব এল। আসল দায়িত্বটা হল যে মানুষটা আপনাকে এত বিশ্বাস করে হ্যাঁ বলল, সেই বিশ্বাসটা ফিরিয়ে দেওয়ার। এটা কিন্তু অনেক কঠিন কাজ।

৬) যোগাযোগ স্বাভাবিক রাখুন--- প্রস্তাব করার পর উত্তর যাই আসুক যোগাযোগ যতটা সম্ভব স্বাভাবিক রাখেন। জানি কথাটা মুখে বলা অনেক সহজ, করা কঠিন। কিন্তু শুধু আপনার প্রস্তাবে না করেছে বলে আপনি দেবদাস হয়ে পাগলামি করবেন কিংবা শক্তি কাপুরের মত ভিতু হয়ে লেজ গুটিয়ে পালাবেন এমন কাজ করবেন না। তবে হ্যাঁ তাকে ভুলে যাওয়ার জন্য কদিন একটু দূরে থাকতেই পা্রেন। আর প্রেমের প্রস্তাবের উত্তর হ্যাঁ আসলে ফোন,এসএমএস, মেইলের সংখ্যা অতি উত্‍সাহে এমন বাড়িয়ে ফেলবেন না যাতে সে বিরক্ত হয়। মনে রাখুন আপনি যতই ক্ষুধার্ত হন বেশি খেলে কিন্তু বদহজম হয়ে যায়।

শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০১৪

ছেলে-মেয়েদের মধ্যে কি শুধুই বন্ধুত্ব সম্ভব?


'আমি শুধুই তোমার বন্ধু হতে চাই', 'আমাদের মাঝে কিন্তু বন্ধুত্ব ছাড়া আর কিছুই হবে না', ছেলে-মেয়ের বন্ধুত্বের সম্পর্কে এমন কথা অহরহ হয়ে থাকে। এ কথাটি ছেলে বা মেয়ের পক্ষ থেকে জুড়ে দেয়া হয় এক অলিখিত শর্ত হিসেবে। এর অর্থ হলো বিপরীত লিঙ্গের এ দুই বন্ধু এ শর্তে রাজি যে, তাদের বন্ধুত্বের সম্পর্কটি প্রেম-ভালবাসায় গড়াবে না। কিন্তু তা কি আদৌ সম্ভব?
শেষ পর্যন্ত এর উত্তর হ্যাঁ, সম্ভব। তবুও যথেষ্ট সন্দেহ নিয়ে এ বিষয়ে মাথা ঘামিয়েছেন বিজ্ঞজনরা। ইতিমধ্যে তারা ১৮ হাজার ৩ শ জন নারী-পুরুষের ওপর একটি গবেষণাও চালিয়েছেন। এদের শতকরা ৩৪ জনের মতে, ছেলে ও মেয়ের বন্ধুত্বসুলভ সম্পর্কের মাঝে একের প্রতি অন্যের সূক্ষ্ম অনুভূতিগুলো ধীরে ধীরে পূর্ণতা পেতে থাকে। আর এ পূর্ণতাই আনে যেকোনো পরিণতি।
বিশেষজ্ঞদের মতে, পরিণতি যাই হোক, একটি ছেলে আর একটি মেয়েকে শুধু বন্ধুত্বের সংজ্ঞায় বেঁধে রাখা খুবই কঠিন কাজ। অধিকাংশ ক্ষেত্রে তা অসম্ভবও বটে। যাইহোক, এ সম্পর্কের মধ্যে সাধারণত তিনটি পৃথক ঘটনা ঘটে থাকে। এখানে গবেষকদের এ বিষয়ের আলোচনা তুলে ধরা হলো:


চিত্র ১-পারস্পরিক আকর্ষণ নেই:
সাইকোথেরাপিস্ট এবং 'দ্য পাথওয়ে অব লাভ' বইয়ের লেখক জুলি অরলভের মতে, অবশ্যই নারী-পুরুষ শুধু বন্ধু হতে পারেন। এমনকি একজন মেয়ে তার ছেলে বন্ধুর সাথে বা একজন ছেলে তার মেয়ে বন্ধুর সাথে জীবনের সবচেয়ে চমৎকার মুহূর্তগুলো কাটাতে পারেন। জুলি নিজেই বললেন, আমার নিজেরও একাধিক ছেলে বন্ধু রয়েছে। তাদের কাউকে আমার বেশি ভাল লাগে, আবার কাউকে কিছুটা কম। আসলে একজন আরেকজনের প্রতি সেক্সুয়ালি আকর্ষিত না হলে এ সম্পর্কে প্রেমের উদয় হয় না। আর এমনটি হলেই শুধু বন্ধুত্বের সম্পর্ক ধরে রাখা সম্ভব।
যাদের ওপর গবেষণা চালানো হয় তাদের শতকরা ৫৫ ভাগ বলেছেন, তাদের বহু বিপরীত লিঙ্গের বন্ধু রয়েছে। তাদের প্রতি কখনো প্রেম নিবেদনের মানসিকতা তৈরি হয়নি। আর এ কারণে তাদের এ সম্পর্ক অটুট রয়েছে দীর্ঘদিন ধরে।

চিত্র ২-যেকোনো একজন প্রেমে পড়েছেন:
দুজনের যেকোনো একজন অপরকে ভালবেসে ফেলতে পারেন। এমন হতেই পারে এবং হয়েও থাকে। তবে এ ক্ষেত্রে যিনি প্রেমে পড়ে যান তাকে ভেবে দেখতে হবে যে, বন্ধুটি নতুন করে বন্ধুত্বে সম্পর্কের বাইরে এসে তার ভালোবাসার মানুষ হতে পারবে কি না। অথবা এর ভবিষ্যতই বা কী হতে পারে। যদি বোঝেন যে অপরজন তাতে আগ্রহী নন, তবে এমন চিন্তা বাদ দেয়াই ভাল। আবার এসব পরিস্থিতিতে প্রায়ই দেখা যায়, যিনি প্রেমে পড়েন, বলতে না পারার ক্রমাগত নিরাশা তাকে হতাশাগ্রস্ত করে তোলে। আর বন্ধুত্ব ভেঙে যাওয়ার মাধ্যমে তার ইতি ঘটে। 'বন্ধুত্ব টিকিয়ে রাখার চাবিকাঠি হলো প্রেম আর বন্ধুত্বের মাঝের দেয়ালটিকে যত্নের সাথে ধরে রাখা', জানালেন অরলভ।
একটা উদাহরণ দেয়া যাক। ধরুন, একটা ছেলে তার মেয়ে বন্ধুটির প্রেমে পড়েছেন। কিন্তু বলতে পারছেন না। একসময় দেখা গেলো, মেয়ে বন্ধুটি অন্য একটি ছেলের সাথে চুটিয়ে প্রেম করছে। জুলি জানালেন, 'এ ধরনের দৃশ্যপটে কষ্ট, হতাশা আর ক্ষোভে খুব শিগগিরই ছেলেটি তার মেয়ে বন্ধুর সাথে সম্পর্ক ছিন্ন করেন'।

চিত্র ৩-দুজনই দুজনের প্রেমে পড়েছেন, কিন্তু বলতে পারছেন না:
জুলির মতে, দুজন দুজনের প্রেমে পড়াটা বেশ জটিল এক পরিস্থিতি। উভয়ই একে অপরকে এ কথাটা মুখ ফুটে বলতে পারেন না। কারণ তারা দুজনই শুধুই বন্ধু। এ দেয়াল ভেঙে ফেলাটা যেকোনো এক পক্ষের জন্যে অনেক দুরূহ। আবার যদি এমন হয়, তাদের একজন বা দুজনই অন্য কারও সাথে সম্পর্ক জড়িয়ে আছেন এবং এখন এই বন্ধুটির প্রেমে পড়েছেন তাহলে এর চেয়ে কঠিন পরিস্থিতি আর হতে পারে না।
জুলি অরলভের পরামর্শ হলো, এ ক্ষেত্রে যার যার ভেতরের দেয়ালটিকে পরিষ্কারভাবে অনুভব করতে হবে। অর্থাৎ যদি আপনি এ ভাল লাগার কথা না বলতে চান, তবে তা কঠোরভাবে নিয়ন্ত্রণ করুন। অন্যদিকে যদি এমন হয়, অন্য কারো সাথে আপনার সম্পর্ক রয়েছে, আবার বন্ধুটিকেও ভাল লাগতে শুরু করেছে। তবে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি আসলে কী চান। আবার যদি বুঝতে পারেন যে বন্ধুটি আপনার প্রতি দুর্বল হয়ে পড়ছে, তাহলে আপনার প্রেমঘটিত সম্পর্কের খুঁটিনাটি নিয়ে তার সাথে আলাপ করবেন না। তাতে করে সে আপনার প্রতি আরো বেশি দুর্বল হয়ে পড়বে। এতে পরিস্থিতি হবে আরো জটিল, মানসিক যন্ত্রণায় ছেয়ে ফেলবে আপনাকে।

বুধবার, ১৫ জানুয়ারি, ২০১৪

যে ৬টি কারণে ভালোবাসার সম্পর্কে প্রতারনা করেন পুরুষেরা

ভালোবাসার সম্পর্ক ইদানিং কেমন যেন ছেলেখেলা হয়ে গিয়েছে। আগের মত পবিত্রতা এখন অনেক সম্পর্কেই খুঁজে পাওয়া যায় না। প্রতারনার জাল ভালোবাসার সম্পর্কের প্রবিত্রতাকে নষ্ট করে দিচ্ছে। কারণে অকারণে প্রতারনার আশ্রয় নেয়ার ঘটনা দিনে দিনে বেড়েই চলেছে।
ভালোবাসার সম্পর্কে প্রতারনার প্রায় ৬০%ই হয় পুরুষের দিক হতে। গবেষকদের মতে যখন প্রথম ভালোবাসা অনুভূত হয় তখন মানুষের শরীরে একধরনের কেমিকেলের নিঃসরণ ঘটে। পরবর্তীতে যখন অন্য কাউকে দেখে একই ধরনের কেমিকেলের নিঃসরণ হয়, তখনই প্রতারনার আশ্রয় গ্রহন করে মানুষ। আর এই ঘটনাটি ছেলেদের মধ্যে বেশি লক্ষ্য করা যায়। এ তো গেল বৈজ্ঞানিক ব্যাখ্যা অনুসারে ছেলেদের প্রতারনার কারণ। এছাড়াও আরও অন্যান্য আরও কারণ রয়েছে। চলুন দেখে নেয়া যাক কারণ গুলো কী কী।

প্রেমিকা/স্ত্রীকে আর আকর্ষণীয় মনে না হলে

যেসব পুরুষরা প্রতারণা করেন তাদের বিশাল একটা অংশের অভিমত এই যে তারা আর সঙ্গিনীকে আগের মত আকর্ষণীয় মনে করেন না। ভালোবাসার শুরুতে যে আকর্ষণের জন্য তারা প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন, সেই আকর্ষণ হারিয়ে গেছে বলেও দাবী করেন অনেকে। কিন্তু প্রতারণা কেন? সম্পর্ক ভেঙ্গে নতুন সম্পর্কে জড়ালেই পারেন? কিন্তু এরও ব্যাখ্যা রয়েছে। গবেষকদের মতে, যারা নিজের প্রেমিকাকে আকর্ষণীয় মনে করেন না তাদের সম্পর্ক ভেঙ্গে না ফেলার পিছনে রয়েছে বন্ধুত্ব। প্রেমিকার সাথে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে তিনি বর্তমানে জড়িয়ে আছেন তা ঝেড়ে ফেলতে চান না। অথচ জীবনে নতুন আনন্দ চান। তাই প্রতারণার আশ্রয় নেন।

বর্তমান সম্পর্ক ভেঙ্গে ফেলার জন্য

মনোবিজ্ঞানীদের মতে প্রায় ৩৬ ভাগ পুরুষেরা নিজের বর্তমান সম্পর্ক ভেঙ্গে ফেলার জন্য প্রতারণাকে একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করেন। সাধারন কোন মেয়ের পক্ষে তার একান্ত পুরুষের প্রতারণা মেনে নেয়া সম্ভব হয় না। আর তখনই ভালোবাসার সম্পর্ক ভেঙে যায়।
কিন্তু কেন এই কাজটি করা হয়? মনোবিজ্ঞানীরা দেখতে পান যে অনেকদিন ধরে চলা সম্পর্ক হতে অনেক পুরুষই মুক্তি পেতে চান, যদিও তার প্রেমিকার দিক হতে কোনোরূপ ভুলভ্রান্তি নেই। পুরুষরা জানান, যে সম্পর্ক ৮/৯ বছর ধরে বিদ্যমান সেই পুরনো সম্পর্ককে আরও কিছু দেয়ার আগ্রহ হারিয়ে ফেলেছেন তারা। ভালোবাসার শুরুতে যে ধরনের অনুভুতি কাজ করতো তা এখন তারা অনুভব করতে পারেন না। এই ধরনের সম্পর্ক টেনে নিতে তারা আগ্রহী নন, অথচ সঙ্গিনীর কোন দোষও বের করতে পারছেন না। ফলশ্রুতিতে প্রতারণার আশ্রয় নিয়ে থাকেন।

আর্থিক কারণ

একটা বড় সংখ্যার পুরুষ আর্থিক কারণে প্রতারণার আশ্রয় নিয়ে থাকেন। অনেক পুরুষই ধনী প্রেমিকা খোঁজেন। আর সেটা পাওয়ার জন্য বর্তমান প্রেমিকা/স্ত্রীর সাথে প্রতারণা করতে একটুও দ্বিধা করেন না তারা। আবার দেখা যায় বেশির ভাগ ক্ষেত্রে এই ধনী সঙ্গিনীর সাথেও প্রতারণা করে থাকেন তারা। আর্থিক চাহিদা মিটে গেলেই অন্য চাহিদা পূরণের জন্য মনযোগী হন নানান দিকে।

দৈহিক সম্পর্কের জন্য

সবচাইতে গুরুত্বপূর্ণ কারণ এটাই যে, পুরুষেরা দৈহিক সম্পর্কের জন্য প্রতারণার আশ্রয় নেন। বাড়তি শারীরিক চাহিদা পূরণের জন্য, সঙ্গিনীর শরীরের প্রতি আকর্ষণ হারিয়ে ফেললে কিংবা যৌন জীবনে নিত্য নতুন আনন্দের স্বাদ পেতে নিজের সঙ্গিনীর সাথে প্রতারণা করেন। সঙ্গিনীর সাথে যখন দৈহিক সম্পর্ক পুরনো বা একঘেয়ে হয়ে যায়, তখনই শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য পুরুষেরা অন্য কারো শরণাপন্ন হন। মজার ব্যাপারটা হচ্ছে- অনেক ক্ষেত্রেই দেখা যায় পুরুষটি তার সঙ্গিনীকে ভালোবাসেন, কিন্তু দৈহিক চাহিদার আগ্রহের জন্য প্রতারনা করেন।
এছাড়া অনেক পুরুষ এমনও আছে যারা বিভিন্ন নারীর সাথে দৈহিক সম্পর্ক স্থাপনের ব্যাপারে আগ্রহী থাকেন। তারা তাদের ভালোলাগা থেকেই এই কাজটি করেন। ভালোবাসার সম্পর্কে প্রতারনার ক্ষেত্রে শারীরিক সম্পর্ক অনেক বড় ভূমিকা পালন করে পুরুষের ক্ষেত্রে।

প্রতিশোধ নেয়ার জন্য

মনোবিজ্ঞানীদের মতে প্রায় ২০% পুরুষ পূর্ব সম্পর্কে প্রতারণা প্রতিশোধ হিসেবে বর্তমান প্রেমিকার সাথে প্রতারণা করেন। প্রতিশোধ প্রবন ছেলেরা প্রেমে ব্যর্থ হলে প্রতিশোধ নিতে উদ্যত হন। দুর্বল সম্পর্কের এই আধুনিক যুগে প্রতারণার শিকার হওয়া নতুন কিছু নয়। যদি আগে কোন প্রেমে প্রতারণার শিকার হয়ে থাকে তবে অনেকেই ব্যাপারটি মন থেকে মুছে ফেলতে পারেন না। তখন মেয়েদের প্রতি বিরূপ ধারনার সৃষ্টি হয়। প্রতিশোধ নেয়ার আত্মতৃপ্তি পাবার জন্য জেদের বসে সম্পর্কে জড়িয়ে সঙ্গিনীর সাথে প্রতারনা করতে দেখা যায় অনেককে, কারণ তাদের চোখে তখন সকল নারীই খারাপ।

পারিবারিক কারনে

শুনতে হাস্যকর মনে হলেও অনেক ছেলে পারিবারিক কারনে প্রতারণা করে থাকেন। অনেকে মনে করতে পারেন জেনেটিকাল ডিসঅর্ডার সম্পর্কে বলা হচ্ছে। কিন্তু ব্যাপারটি ঠিক জেনেটিক্সের পর্যায়ে পরে না। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে কিশোর বয়সে বাবা/মায়ের পরকীয়ার সাক্ষী হলে বর্তমান জীবনে সঙ্গিনীকে প্রতারণার হার বাড়ে। কেননা তাদের কাছে পরকীয়া বা প্রতারণাটা খুব সহজ আর স্বাভাবিক একটি ব্যাপার। বিভিন্ন গবেষণায় দেখা যায়, যেসব দম্পতির বিবাহবিচ্ছেদ ঘটে তাদের সন্তানদের মধ্যে ভালোবাসার সম্পর্কে প্রতারণার প্রবণতা অধিক।

মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০১৪

যে সব নারীর সঙ্গে সম্পর্কে জড়াবেন না

যারা নারীদের সঙ্গে সম্পর্কে জড়াতে চাইছেন কিংবা জীবনসঙ্গী খুঁজছেন, সে সব পুরুষদের বলছি। জীবনসঙ্গী বেছে নেওয়ার ক্ষেত্রে সতর্ক না হলে সারা জীবন এর মূল্য দিতে হতে পারে। ‘টাইমস অব ইন্ডিয়া’র এক প্রতিবেদন এমন পাঁচ ধরনের নারীর কথা বলা হয়েছে, যাদের সঙ্গে সম্পর্কে জড়ানোটা পুরষদের জন্য বিপদজনক। এমন নারীদের এড়িয়ে চলারও পরামর্শ দেওয়া হয়েছে ওই প্রতিবেদনে।

সাবেক প্রেমিকাআগে একজনের সঙ্গে আপনার সম্পর্ক ছিল। সেটা ভেঙে যাওয়ার পর নতুন একজনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। এ অবস্থায় ভুলও আগের প্রেমিকার সঙ্গে যোগাযোগ রাখতে যাবেন না। অতীত ভুলে শুধু বর্তমান সঙ্গিনীকে নিয়েই থাকুন।
ধরুন, নিভৃত কোনো জায়গায় একাকি বসে আছেন। পুরোনো প্রেমিকার সঙ্গে বিশেষ মুহূর্তগুলো বার বার মনে হচ্ছে। তাঁর সঙ্গে কী কারণে, কার ভুলের কারণে সম্পর্কের ইতি ঘটল, এসব কথা মাথায় ঘুরপাক খাচ্ছে। ভাবছেন, তাঁর সঙ্গে একটু কথা বলে মনটা হালকা করবেন কি না! সাবধান। কোনোভাবেই এমনটা করতে যাবেন না। এতে মারাত্মক গোলযোগ বেঁধে যেতে পারে, হারাতে হতে পারে বর্তমান সঙ্গিনীকেও।
সবচেয়ে কাছের বন্ধুর বোন
সবচেয়ে কাছের বন্ধুটির বোনকে আপনার ভালো লেগে গেল। এ অবস্থায় নিজেকে সংযত করুন। এত দিনের ঘনিষ্ঠ বন্ধুটির সঙ্গে সম্পর্কটা এক মুহূর্তে শেষ হয়ে যেতে পারে। বন্ধুদের সম্পর্কটা নিমিষে পরিণত হতে পারে শত্রুতায়।
যাদের সঙ্গে সম্পর্কে‘ঝুঁকি’আছে
যে ধরনের মেয়েদের সঙ্গে সম্পর্কে জড়ালে আপনার বিপদে পড়ার আশঙ্কা থাকবে, তাদের কাছ থেকে দূরে থাকবেন। সম্পর্কে জড়িয়ে দুশ্চিন্তায় ভোগার চেয়ে নিরাপদ থাকাটাই গুরুত্বপূর্ণ। প্রলোভনকে কখনোই প্রশ্রয় দেবেন না।
পকেট কাটাই লক্ষ্য যাদের
এমন মেয়েদের কাছ থেকে দূরে থাকবেন, যারা প্রচণ্ড অর্থলোভী। যাদের সঙ্গে সম্পর্ক জড়ালে ফতুর হয়ে যাওয়ার আশঙ্কা থাকবে। এ ধরনের মেয়েরা নানা বাহানায় আপনার কাছ থেকে অর্থ খসানোর চেষ্টা করবে। তার বন্ধুদের সঙ্গে দল বেঁধে কোথাও ঘুরতে যেতে চাইবে। বিভিন্ন উপলক্ষে দামি উপহার চাইবে। অফিসে আপনার ব্যস্ততার কোনো মূল্য তার কাছে নেই। ‘তোমাকে নিয়ে ভালো থাকার জন্যই তো এত কষ্ট করছি’—আপনার এমন কথাও তার কাছে অর্থহীন। সাবধান, এমন ‘গুণ’সম্পন্ন মেয়েরা স্বার্থসিদ্ধি হলেই আপনার কাছ থেকে সটকে পড়বে।
বন্ধুর সাবেক প্রেমিকা
বন্ধুত্বের সম্পর্কটাকে মর্যাদা দিন। আপনার কাছের বন্ধুর সাবেক প্রেমিকার সঙ্গে কোনোভাবেই সম্পর্কে জড়াবেন না। এ ধরনের সম্পর্কে জড়ালে সব বন্ধুদের কাছেই আপনি হাস্যরসের পাত্র হবেন। এর পরও যদি বন্ধুর সাবেক প্রেমিকার সঙ্গে সম্পর্ক গড়েই ফেলেন, সেটা কতটুকু মধুর হবে তা নিয়ে আশঙ্কা থেকেই যায়।

বুধবার, ১ জানুয়ারি, ২০১৪

কেমন যাবে ২০১৪ সালে আপনার প্রেম-ভালোবাসা


ভাগ্যে বিশ্বাস আছে আপনার? জেনে নিতে চান কেমন যাবে আপনার প্রেম-ভালোবাসা ও যৌনতা ২০১৪ সালে? জেনে নিতে চান আপনার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক কোট সময়টাতে বিয়েতে পরিণত হতে পারে? কখন প্রেমে সাফল্যের দেখা পাবেন? কিংবা ভেঙে যাওয়া সম্পর্ক জোড়া লাগতে পারে সে বিষয়ের আদ্যোপান্ত? জেনে নিতে নিতে চান আপনার যৌনাকাঙ্ক্ষা কখন একটি বিশেষ গতি লাভ করতে পারে? আপনি প্রেম-ভালোবাসা ও যৌনতায় সফল নাকি ব্যর্থ? আনন্দিত নাকি বিমর্ষিত?

রাশিচক্র নিয়ে একধরনের বিভ্রান্তি আছে আমাদের। মিলে গেলে ভালো, না মিললে মহা সংশয়বাদী। কিন্তু তারপরও খুঁজি আঁতিপাতি একটা নিশ্চিত জীবনের উত্তরে। আমরা বিশ্বাস করি বা না করি, নিজেদের চারিত্রিক বৈশিষ্ট্যও জেনে নিতে চাই। নিজেদের মন্দ দিকগুলো বিদায় করে হয়ে উঠতে চাই স্বচ্ছ, স্পষ্ট এবং সচল। পাঠক, আপনাদের ইচ্ছেপূরণের জন্য আমরা কালের কণ্ঠের পক্ষ থেকে আপনাদের দ্বারপ্রান্তে হাজির।

একটি সুন্দর আগামী আমাদের দুর্গম অভিযাত্রাকে সহনীয় করুক। আমরা আরও সুন্দর সময়কে ধারণ করতে চাই, পরিতৃপ্ত না হই, নিশ্চিত হতে চাই আগামী বছরগুলোর সূত্রে। তাই হাতে তুলে নিই কি করে মূর্ত করবো জীবনের বহুবিধ ইচ্ছেগুলোকে। উপভোগ করুন, ভালোবাসুন পূর্ণিমায়, অমাবশ্যায়। পাঠক পড়ুন, ভালো লাগলে জানান আমাদের।

মেষ (Aries)
যাদের জন্ম ২১ মার্চ থেকে ১৯ এপ্রিল তারিখের মধ্যে

মেষ রাশি হওয়ায় আপনি যত না প্রেমাবেগময় তার চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী ও অত্যুৎসাহী স্বভাবের। খুব সহজেই আপনি আপনার সঙ্গীর সাথে খুব সুসম্পর্ক বজায় রাখতে সক্ষম হন। কন্যা এবং বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের প্রতি বিশেষ আকর্ষণ থাকলেও সিংহ এবং ধনু রাশির জাতক জাতিকারা আপনার জন্য সবচেয়ে সুখকর জুটি হতে পারে। মিথুন এবং কুম্ভু রাশির জাতক-জাতিকারাও সুখী জুটি হতে পারে। তবে তুলা রাশিকে এড়িয়ে চলা আপনার জন্য ভালো। প্রেমের জন্য এ বছর অত্যন্ত ফলপ্রসূ বছর। বিশেষ করে প্রথম দিকে যৌনাবেগময় শুক্র আপনার পারিপার্শ্বিক অবস্থাকে আপনার অনুকূলে নিয়ে আসবে। এতে আপনার যৌনাকাঙ্ক্ষা বেড়ে যেতে পারে। প্রেমের প্রতি আপনার আকুতি আরও জোরদার হবে। এপ্রিল-মে মাসে চনমনে শুক্র আর সেক্সি মঙ্গল এর মহাজাগতিক যুগল অনেক বেশি উষ্ণ হয়ে উঠবে। এর ফলে প্রেমের বন্ধনে আটকে পড়া প্রেমিক-প্রেমিকারাদের বর্তমান সম্পর্কটা আরও প্রাঞ্জল হয়ে উঠতে পারে, যা আপনাকে সারাজীবন মুগ্ধ করে রাখবে। যারা একাকী রয়েছেন বছরের মাঝামাঝি সময়ে (জুন-জুলাই) তাদের জীবনে নতুন কোনো সম্পর্কের শুভসূচনা হতে পারে। তবে অক্টোবর-নভেম্বরের দিকে ইউরেনাসের প্রবল প্রভাবে অনেক ছোট ছোট ভুলের জন্ম হতে পারে। এতে আপনার সম্পর্কটা টিকে নাও থাকতে পারে। উপরন্তু, সারা বছরই আপনাকে বেশ সুযোগ সন্ধানী হতে হবে। তা নাহলে আপনার মানুষটিকে আপনি চিরতরে হারাতে পারেন।

বৃষ (Taurus)
যাদের জন্ম ২০ এপ্রিল থেকে ২০ মে'র মধ্যে

বৃষ রাশির জাতক হওয়ায় আপনি প্রচণ্ড আত্মবিশ্বাসী ও দৃঢ়চেতা স্বভাবের। খুব সহজেই অন্যের উপর নিজের প্রভাব বিস্তার করতে পারেন। তবে প্রেমের ক্ষেত্রে অনেকাংশে নারীর সৌন্দর্যকেই বেশি গুরুত্ব দিয়ে থাকেন। অপরদিকে এ রাশির জাতিকা হিসাবে আপনি অনেক আবেগপ্রবণ আর ভীতু প্রকৃতির হলেও প্রেমে নিজেকে সহসাই সাহসী প্রমাণ করতে পারেন। আপনি তুলা এবং ধনু রাশির জাতক-জাতিকাদের প্রতি বিশেষ আকর্ষণ অনুভব করে থাকেন খুব সহসাই। কিন্তু মনে রাখবেন, কন্যা এবং মকর রাশির জাতক-জাতিকাদের প্রতি বিশেষ আকর্ষণ অনুভব করে থাকেন খুব সহসাই। কিন্তু মনে রাখবেন, কন্যা এবং মকর রাশির জাতক-জাতিকারা আপনার জন্য হতে পারে সবচেয়ে সুখকর জুটি। তবে কর্কট এবং মীন রাশির জাতক-জাতিকারাও আপনার সুখী জুটি হতে পারে। বৃষ রাশির সুপ্রিয় জাতক-জাতিকা আপনি ২০১৪ সালের এই বছরটিতে একটি আনন্দঘন ও ভালোবাসাপূর্ণ যৌনজীবন উপভোগ করতে যাচ্ছেন। তবে এজন্য আপনাকে কিছু ত্যাগ স্বীকার করতে হতে পারে। প্রায় সারাটি বছর ধরেই আপনাকে আপনার মনের মানুষের পছন্দটাকেই বেশি গুরুত্ব সহকারে দেখতে হতে পারে। আপনাকে হতে হবে যথেষ্ট উন্মুক্ত চিত্তের। সঙ্গীকে তার মতো করে বাঁচতে দিন। তার পছন্দ তাকেই করতে দিন। এমনকি তার কর্তব্যগুলো তাকেই অনুধাবন করতে এবং তা পালন করতে দিন। বছরের মধ্যভাগে (জুন-জুলাই) অযাচিত কিছু ভুলের জন্ম নিতে পারে আপনার সুখের ঘরে। বেশিদিন পুষে রাখবেন না। শুক্র গ্রহের প্রভাবে আগস্ট-সেপ্টেম্বর মাসে আপনার প্রেমের ঘরে অবিস্মরণীয় চমৎকারিত্বের সৃষ্টি হবে, যাতে আপনি একটি সুগভীর ভালোবাসার বন্ধনে মেতে উঠবেন। এ সময় অলস হয়ে ঘরে বসে থাকবেন না। বরং আনন্দভ্রমণে বেরিয়ে পড়ুন দুজনে।

মিথুন (Gemini )
যাদের জন্ম ২১ মে  থেকে ২০ জুন তারিখের মধ্যে

জাতক হোন আর জাতিকাই হোন প্রেম-ভালোবাসার ক্ষেত্রে খানিকটা নাটকীয়তা করা আপনার বৈশিষ্ট্য। অপর লিঙ্গকে খুব সহজেই আকৃষ্ট করতে পারেন। আপনি। তবে যদি কাউকে একবার ভালো লেগে যায় তখন আপনি একজন নিবেদিতপ্রাণ। বৃশ্চিক এবং মকর রাশির জাতক-জাতিকাদের প্রতি আপনার আকর্ষণ আপনার সহজাত। তবে তুলা এবং কুম্ভ রাশির জাতক-জাতিকারা আপনার সহজাত। তবে তুলা এবং কুম্ভ রাশির জাতক-জাতিকারা আপনার জন্য সবচেয়ে সুখকর জুটি। মেষ এবং সিংহ রাশির জাতক-জাতিকারাও সুখী জুটি হতে পারে। তবে ধনু রাশিকে এড়িয়ে চলা আপনার জন্য ভালো। সর্বোপরি খুব একটা ভালো কাটবে না ২০১৪ সাল। এক সময় আপনার মনে হতে পারে ভালোবাসার কোনো অর্থ নেই। প্রথম দিকে আপনার ধৈর্য ও নান্তরিকতার ঘরে অবস্থানরত প্রেমের দেবী শুক্রের প্রভাব ক্ষীণ হতে থাকবে। ফলে ভালোবাসার প্রতি আপনার মোহ কিংবা আকুতি দুটোই কমে যেতে পারে। তবে বছরের মধ্যম ভাগে আপনার ভালোবাসার ঘরে থাকা মঙ্গল গ্রহের প্রভাবে আপনার হৃদয়াত্মা ভালোবাসার আকুতিতে ফেটে পড়তে পারে। এ সময়টিতে আপনি সবচেয়ে রোমাঞ্চকর কিছু মুহূর্ত কাটাতে পারেন। দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক এ সময়টাতে বিয়েতে পরিণত হতে পারে। তবে যারা এখনও একাকী রয়েছেন তাদের প্রেম-ভালোবাসার ঘরকে বিপরীতমুখে চালিত করতে পারে। ফলে বিবাহিতদের কারো কারো সংসারে কথা কাটাকাটি লেগে যেতে পারে। ভালোবাসার মানুষের জন্য বিবাদে জড়িয়ে পড়তে পারেন। অতএব, অযথা কোনো ঝামেলায় জড়াবেন না। যতটা সম্ভব প্রিয়জনের কাছাকাছি থাকুন। একে অপরকে ভালো করে বুঝতে চেষ্টা করুন। অপরের মতামতকে মূল্য দিন। একটি রোমাঞ্চকর বছরের দায়ভার গ্রহণ করুন।

কর্কট (Cancer)
যাদের জন্ম ২১ জুন থেকে ২২ জুলাই তারিখের মধ্যে

পার্টনারের ভালো-মন্দের ব্যাপারে আপনার খেয়ালি মনোভাব আপনার পার্টনারকে বেশ সুখী করে তোলে। তারপরেও স্বভাবগতভাবেই এরা ধনু এবং কুম্ভ রাশির জাতক-জাতিকাদের প্রতি আকর্ষণ অনুভব করে থাকে। তবে বৃশ্চিক এবং মীন রাশির জাতক-জাতিকারা এদের জন্য সবচেয়ে সুখকর জুটি হয়ে থাকে। বৃষ এবং কন্যা রাশির জাতক-জাতিকারাও সুখী জুটি হতে পারে। মকর রাশিকে এড়িয়ে চলা এদের জন্য ভালো। শুক্র গ্রহ কিছুটা মুখ ঘুরিয়ে রাখলে আপনি প্রেম বিষয়ে কিছুটা উদাসীন হয়ে পড়তে পারেন। আর এভাবেই শুরু হতে যাচ্ছে আপনার ২০১৪ সাল। বছরটি আপনি অনেক টানাপড়েনের মধ্যে দিয়ে পার করতে পারেন। একবার ভালো, একবার মন্দ। যদি কেউ এখনও একা থাকেন তবে প্রথম দিকে আপনার এমন মনে হতে পারে- কেউ আপনাকে চায় না। আপনাকে ভালোবাসে না। বুধের দুর্বল প্রভাবে প্রিয়জনের সাথে আপনার দূরত্ব ক্রমশ বেড়ে যেতে পারে। এতে ভুল বোঝাবুঝির উদ্রেক হতে পারে। আপনি নীরস হয়ে পড়তে পারেন। তবে মঙ্গলগ্রহ জুলাই মাসে আপনার ভালোবাসার আঙ্গিনায় আসলে আপনি পূর্ণাবেগে আপনার ভালোবাসার জগতে প্রবেশ করতে পারবেন। কারও কারও পুরাতন প্রেম জোড়া লাগতে পারে। আবার কেউ কেউ নতুন কোনো প্রেমে জড়িয়ে পড়তে পারেন। অতএব কখনও আশা হারাবেন না। বরং যতটা সম্ভব প্রিয়জনের কাছাকাছি থাকার চেষ্টা করুন।

সিংহ (Leo)
যাতের জন্ম ২৩ জুলাই থেকে ২২ আগস্ট তারিখের মধ্যে

বিপরীত লিঙ্গের প্রতি দুর্নিবার আকর্ষণ সিংহ রাশির জাতক-জাতিকাদের একজন আন্তরিক সঙ্গী হিসেবে মর্যাদা দিয়েছে। সূর্যের প্রভাবদুষ্ট আপনি অতিমাত্রায় সংবেদনশীল। একাধিকবার প্রেমে পড়া আপনার স্বভাব। মকর এবং মীন রাশির জাতক-জাতিকাদের প্রতি আকর্ষণ থাকলেও মেষ এবং ধনু রাশির জাতক-জাতিকারা আপনার জন্য সবচেয়ে সুখকর জুটি হয়ে থাকে। কুম্ভ রাশির সাথে দুরত্ব বজায় রাখা আপনার জন্য ভালো। ২০১৪ সালের পুরো বছর নেপচুন আপনার ধৈর্য আর আন্তরিকতার ঘরে অবস্থান করবে। এর প্রভাবে আপনি আপনার সঙ্গীর সঙ্গলাভে যেকোনো স্থানে যেকোনো দিগন্তে চলে যেতে সদাপ্রস্তুত থাকবেন। মঙ্গলগ্রহের প্রভাব ফেব্রুয়ারি মাসে আপনার প্রেম-ভালোবাসা এবং আন্তরিকতাকে পেছনের দিকে টেনে ধরতে পারে। তখন আপনার যেকোনো সম্পর্ক টিকিয়ে রাখা খুব কঠিন হয়ে পড়তে পারে। আগস্ট থেকে সেপ্টেম্বর এ সময় প্রেমের দেবী শুক্র গ্রহের কল্যাণে আপনি বছরের সবচেয়ে রোমান্টিক যৌনমুহূর্তগুলো কাটাতে পারেন। বছরের শেষ ভাগে দায়িত্ববান শনি আপনাকে মিথ্যা রঙিন জগৎ থেকে বাস্তবে নিয়ে আসবে। এতে আপনার পুরাতন প্রেম পুনরায় জোড়া লেগে যেতে পারে।

কন্যা (Virgo)
যাদের জন্ম ২৩ আগস্ট থেকে ২২ সেপ্টেম্বর তারিখের মধ্যে

মিষ্টি স্বভাবের কারণে কন্যা রাশির জাতক-জাতিকাদের ভালোবাসার কোনো অভাব হয় না। ভালোবাসার ক্ষেত্রে কখনোই এদের বোঝাপড়ার অভাব হয় না। যৌনক্রিয়ার ক্ষেত্রে এরা প্রকৃতিগতভাবেই খানিকটা বিস্ফোরণোন্মুখ স্বভাবের। স্বভাবগত কারণেই আপনি মেষ এবং কুম্ভ রাশির বিপরীত জাতক-জাতিকাদের প্রতি সহসাই আকৃষ্ট হয়ে পড়েন। তবে আপনার জন্য সবচেয়ে মানানসই হবে মকর এবং বৃষ রাশির জাতক-জাতিকা। উপররন্তু, কন্যা রাশির উপযুক্ত জুটি হতে পারে বৃশ্চিক, মকর, মীন এবং কর্কট। ২০১৪ সালের এই বছরটি প্রথম অর্ধেক ভাগে রোমান্সের জগতে আপনি বেশ মঙ্গলজন্ক ইঙ্গিত পেতে পারেন। যারা বিবাহবন্ধনে ইতোমধ্যে আবদ্ধ রয়েছেন তাদের জন্য জুলাই নাগাদ খুব ভালো সময়। সময়টি ভালোবাসার। দুজন-দুজনার আরো কাছাকাছি হবার। যতটা সময় পাবেন ভালোবাসার মানুষের কাছাকাছি থাকুন। নচেৎ বিচ্ছেদের মতো দুর্ঘটনাও ঘটে যেতে পারে। দিনের সবচেয়ে রোমাঞ্চকর মুহূর্তে সততার সাথে ভালোবাসার চরম আনন্দময়তার স্পর্শ অনুভব করুন। আপনার জন্যে তা হয়ে উঠতে পারে অত্যন্ত মানসিক প্রশান্তি। নচেৎ তিল পরিমাণ ভুল সিদ্ধান্ত আপনার জন্য চরম দুঃখ ডেকে আনতে পারে। বছরের মধ্যভাগে আপনার পেশাগত কাজের প্রয়োজনে আপনাকে অনেকদিন ঘরের বাইরে থাকতে হতে পারে বা জনস্বার্থে আত্মনিয়োগের ফলে আপনার পারিবারিক সম্পর্কে কিছুটা ভাটা নেমে আসতে পারে। কারণ এসময়ে আপনাকে বিশেষভাবে শাসন করতে যাচ্ছে কঠোর কর্মদাতা শনি। কিন্তু জীবনে যাই ঘটুক, মনের মানুষের সাথে সম্পর্কে কোনো প্রকার অনীহা প্রকাশ করবেন না। এর প্রভাব আপনার উদ্ভাবনী শক্তিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে তুলতে পারে।
একজন সত্যিকারের প্রেমিক-প্রেমিকা হিসাবে আপনার বেশ সুখ্যাতি আছে। প্রেমের প্রতি আপনার ঐকান্তিক উৎসাহ এবং সত্যিকারের আকর্ষণ আপনাকে সব ধরনের প্রতিবন্ধকতা থেকে উদ্ধার করে থাকে। এ বছরে যারা এখনও সঙ্গীহীন, তাদের জন্য বিশেষ সম্ভাবনা অপেক্ষা করছে। আপনার ঐকান্তিক চাওয়ার প্রতি বিশেষভাবে মনোযোগ দিন। মনের মধ্যে সাহস সঞ্চয় করুন। কোনো চিঠি নয়। অন্য কোনো মিডিয়া নয়। সরাসরি বলে ফেলুন তাকে আপনার কথা, আপনার ইচ্ছার কথা। তবে আপনার আকাঙ্ক্ষাগুলো মনের মানুষের উপর চাপিয়ে দিবেন না। এমন কিছুই করবেন না, যা তার নিকট অসহ্যকর বলে মনে হয়। সুযোগকে কাজে লাগান। মনে রাখবেন , এবারে না পারলে অনেক বছরের জন্য আপনার এই সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। একটি সুস্থ ও সুন্দর প্রেমময় জীবনে প্রবেশ করুন।

তুলা (Libra)
যাদের জন্ম ২৩ সেপ্টেম্বর থেকে ২২ অক্টোবর তারিখের মধ্যে

জুটি হিসেবে তুলা রাশির জাতক-জাতিকারা বেশ রোমান্টিক হয়ে থাকে। প্রেমের দেবী শুক্র এদের নিয়ন্ত্রক হওয়ায় এদের প্রেমাবেগ খুব সহজেই বিপরীত লিঙ্গকে নিজের বশে আনতে পারে। তবে জুটি হিসেবে মিথুন এবং কুম্ভরাশির জাতক-জাতিকা তুলারাশির জন্য সবচেয়ে উপযোগী। তবে তারা সিংহ, কুম্ভ এবং নিজেদের জাতক-জাতিকাদের মধ্যে থেকেও তাদের জুটি বেছে নিতে পারেন। মেষ রাশির জাতক-জাতিকাদের এড়িয়ে চলা উচিত হবে। বিবাহিতদের কারও কারও সংসারে বুল বোঝাবুঝির সুষ্টি হতে পারে। তবে বছরের শেষদিকে আপনার বেশি আগ্রহ না থাকলেও আপনি একটি রোমান্টিক সম্পর্কের কিছু অনাকাঙ্ক্ষিত বা অপ্রত্যাশিত রোমান্টিক প্রাপ্তি দিয়ে বছরটি পার করতে যাচ্ছেন। আপনি যখন যে রকমটি চাইবেন সে রকমটি নাও পেতে পারেন। কারণ খামখেয়ালি ইউরেনাস সারাটি বছর আপনার ভালোবাসার ঘরকে কম বেশি প্রভাবিত করবে। এর সাথে যুক্ত হতে যাচ্ছে বুধ এবং মহাজাগতিক প্রেমিক মঙ্গল গ্রহ। তাই প্রথম দিকে ভালোবাসার প্রতি আপনার আকাঙ্ক্ষা বেড়ে যাবে। তবে আশানুরূপ ফল পাবেন না। মনের মানুষকে নিয়ে কোনো আনন্দভ্রমণে যেতে পারেন। কেউ কেউ নতুন কোনো সম্পর্কে জড়িয়ে পড়েত পারেন।

বৃশ্চিক (Scorpio)
যাদের জন্ম ২৩ অক্টোবর থেকে ২১ নভেম্বর তারিখের মধ্যে

বৃশ্চিক জাতক-জাতিকারা উভয়ই সাধারণত উদার মানসিকতাসম্পন্ন হয়ে থাকে্ তারা সহজেই অন্যের উপর প্রভাব বিস্তার করতে পারে। তবে প্রেম প্রায়শ্চই তাদের জীবনে খুব একটা সুখকর হয় না। কর্কট এবং মীন রাশির জাতক-জাতিকারা এদের জন্য সবচেয়ে সুখকর জুটি হয়ে থাকে। তবে বৃষ রাশিকে এড়িয়ে চলা এদের জন্য ভালো। আপনি একজন নীরব প্রেমিক-প্রেমিকা। নেপচুন সারা বছর আপনার ভালোবাসার ঘরে অবস্থান করবে। আপনি এ বছর আপনার মনের মানুষের খুব কাছাকাছি থাকতে চাইবেন সারাটি বছর। আপনার প্রেমাবেগ আপনার মনকে প্রবলভাবে তার কাছে আপনাকে বেঁধে রাখবে। তবে ফেব্রুয়ারির দিকে বুধ আপনার কাছ থেকে মুখ ঘুরিয়ে রাখলে আপনি ধৈর্যহীন হয়ে পড়তে পারেন। প্রিয় মানুষের সাথে ভুল বোঝাবুঝির উদ্রেক হতে পারে। এ সময়ে কারও কারও সম্পর্ক ভেঙে যেতে পারে। বছরের মাঝামাঝিতে আপনার আন্তরিকতার ঘরে বুধের বিরোধী প্রভাব বিরাজ করতে পারে। তখন আপনি একা বোধ করতে পারেন। তবে চিন্তার কোনো কারণ নেই। এ সময়ে আপনার পুরানো কোনো বন্ধু আপনার জীবনে ফিরে আসতে পারে।

ধনু (Sagittarius)
যাদের জন্ম  ২২ নভেম্বর থেকে ২১ ডিসেম্বর তারিখের মধ্যে

অন্তর্নিহিত শক্তি ও স্নিগ্ধ স্বভাবের কারণে ধনু রাশির জাতকদের তুলনায় জাতিকাদের প্রেমের সম্পর্ক বেশ সুখের হয়ে থাকে। কারণ এরা খুব সহজেই বিপরীত লিঙ্গকে আকর্ষণ করতে পারে। মেষ এবং সিংগ রাশির জাতক-জাতিকারা এদের জন্য সবচেয়ে সুখকর জুটি হয়ে থাকে। তবে তুলা এবং কুম্ভ রাশির জাতক-জাতিকারাও সুখী জুটি হতে পারে। সুপ্রিয় ধনু রাশির জাতক-জাতিকা ২০১৪ সালে আপনি খুব ভাগ্যবান হতে যাচ্ছেন। বৃহস্পতি প্রথম থেকেই আপনার আন্তরিকতার ঘরে প্রবেশ করতে যাচ্ছে। এ সময়ে আপনি প্রেমে সাফল্যের দেখা পাবেন। কারও কারও ভেঙে যাওয়া সম্পর্ক জোড়া লাগতে পারে। এ সময় অনেকের ব্যর্থ প্রেমের ক্ষেত্রে নতুন সম্ভাবনা উঁকি দিতে পারে। তাছাড়া ইউরেনাস প্রায় সারা বছরই আপনার প্রেমের ঘরে বসবাস করবে। এর ফলে কিছুটা খামখেয়ালি মনোভাব আপনাকে প্রায় আচ্ছন্ন করে রাখতে পারে। ফলে আপনার প্রিয়জনের মনের কোণে সন্দেহের বীজ বুনে যেতে পারে। এদিকে খুব সতর্ক দুষ্টি রাখতে হবে। অন্য সময়ের তুলনায় বেশি করে সময় বের করুন। প্রিয়জনকে সময় দিন। বুধ জুন-জুলাইয়ের দিকে আপনার ভালোবাসার ঘরে প্রবেশ করলে প্রেমের উদ্দীপনায় আপনি ভেসে যেতে পারেন। ভালো লাগা মানুষের প্রতি আপনার আকর্ষণ বেড়ে যেতে পারে। কারও কারও প্রেমের প্রস্তাবে তাড়াহুড়ো করে সাড়া দিতে হতে পারে। তাই প্রেমের ব্যাপারে যেকোনো সিদ্ধান্ত ভেবেচিন্তে নিন।

মকর (Capricon)
যাদের জন্ম ২২ ডিসেম্বর থেকে ১৯ জানুয়ারি তারিখের মধ্যে

প্রেমের ক্ষেত্রে এই রাশির জাতক-জাতিকাদের বিপরীত লিঙ্গের প্রতি আগ্রহে কখনো কোনো ভাটা পড়ে না। তবে এদের পারিবারিক এবং দাম্পত্যজীবন খানিকটা ঘাত-প্রতিঘাতময়। মকর জাতক-জাতিকাদের জন্য উত্তম জুটি হতে পারে বৃষ, কন্যা, বৃশ্চিক এবং মীন। ২০১৪ সালটি সব দিকে দিয়েই আপনার প্রেম-ভালোবাসাকে বেশ আনন্দময় করে তুলতে পারে। আপনি আপনার মনের মানুষের সঙ্গ উপভোগ করতে বেশ আগ্রহী হয়ে উঠতে পারেন। একটি জ্বলন্ত যৌনাকাঙ্ক্ষা আপনার প্রিয়জনকে সবসময় আপনার দিকে টেনে রাখবে। আপনি আরও তীব্র ভালোবাসায় উজ্জ্ব্ল হয়ে উঠতে পারেন। এই সব হতে পারে কারণ বৃহস্পতি জুলাই পর্যন্ত আপনার প্রেম-ভালোবাসা ও আন্তরিকতার ঘরে অবস্থান করবে। এপ্রিল মাসে আপনার ভালোবাসার ঘরে সূর্য গ্রহণ প্রবেশ করলে আপনার যৌনাকাঙ্ক্ষা একটি বিশেষ গতি লাভ করতে পারে। তখন আপনি খুব সহজেই আপনার ভালো লাগার মানুষের ভালোবাসা পেতে পারেন। যারা এখনই একা তাএদর মনের দরজায় কেউ কড়া নাড়তে পারে। কারো কারো ভেঙে যাওয়া প্রেম আবার জোড়া লাগতে পারে। তবে জুন-জুলাইয়ের দিকে বুধ কিছুটা পশ্চাৎপদ হওয়ায় আপনার প্রেমে কিছুটা ভাটাও চলে আসতে পারে। যতটা সময় প্রিয়জনের কাছাকাছি থাকার চেষ্টা করুন। তার পছন্দ-অপছন্দকে বিশেষভাবে মূল্যায়ন করুন।

কুম্ভ (Aquarius)
যাদের জন্ম ২০ জানুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারি তারিখের মধ্যে

আবেগপ্রবণ স্বভাবের হওয়ায় কুম্ভ রাশির জাতক-জাতিকাদের মাঝে এমন কিছু আর্ষণীয় বিষয় থাকে, যা বিপরীত লিঙ্গকে খুব সহজেই মুগ্ধ করে রাখতে পারে। মিথুন এবং তুলা রাশি এদের জন্য উত্তম জুটি হয়ে থাকে। সিংহ রাশিকে এড়িয়ে চলা এদের জন্য ভালো। ২০১৪ সালের এ বছরটিতে আপনি বৃহস্পতির ছোঁয়া পেতে যাচ্ছেন আপনার ভালোবাসার ঘরে। বছরের প্রায় পুরোটা সময় ধরে সে আপনাকে প্রভাবিত করবে। তবে যখন আপনি ভালোবাসার সম্পর্কে জড়াবেন তখন এটা ভালোভাবে নিশ্চিত হোন যে আপনার ভালোবাসার সম্পর্কটি একটি নিশ্চিত পথের দিকে এগোচ্ছে। তা নাহলে ভবিষ্যতে আপনাকে এর জন্য দুঃখ পোহাতে হতে পারে। এ বছরে যদি আপনি কোনোএ সম্পর্কের সাথে যুক্ত থাকেন তবে তা বিবাহের দিকে ধাবিত হতে পারে। আর যদি একা থাকেন তবে নতুন কোনো সম্পর্কে জড়িয়ে পড়েত পারেন। তবে সেক্ষেত্রে সদাহাস্যময়ী জাতক-জাতিকাদের কারও সাথে সম্পর্ক করাটা আপনার জন্য ভালো হবে। বছরের শেষভাগে কারও কারও ভেঙে যাওয়া সম্পর্ক আবার জোড়া লাগতে পারে।

মীন (Pisces)
যাদের জন্ম ১৯ ফেব্রুয়ারি থেকে ২০ মার্চ তারিখের মধ্যে

নেপচুন এবং সহযোগী নিয়ন্ত্রণকারী হিসেবে বৃহস্পতি গ্রহের প্রভাবে মীন রাশির জাতক-জাতিকারা সাধারণত আদর্শবাদী এবং রোমান্টিক হয়ে থাকে। এরা খুবই বন্ধুভাবাপন্ন এবং গভীর মনের অধিকারী। স্বভাবতভাবেই এরা সিংগ এবং তুলা রাশির জাতক-জাতিকাদের প্রতি আকর্ষণ অনুভব করে থাকে। তবে কর্কট এবং বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা এদের জন্য সবচেয়ে সুখকর জুটি হয়ে থাকে। বৃষ এবং মকর রাশির জাতক জাতিকারও সুখী জুটি হতে পারে। প্রেমময় জীবনের ভারটা ২০১৪ সালে বৃহস্পতির উপরই ছেড়ে দিন।
আপনার জন্য পুরো বছরটাই যৌনাকাঙ্ক্ষার জন্য নিবেদিত হতে যাচ্ছে। হয়ত এমন কাউকে পেয়ে যেতে পারেন যাকে আপনি আপনার আকাঙ্ক্ষা ফসল বলতে পারবেন। বাঁধহীনভাবেই আপনার ভালোবাসাকে উপভোগ করুন। প্রিয়জনকে আরো কাছাকাছি রাখার চেষ্টা অব্যাহত রাখুন। এ বছর অনেকেই প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন। তবে বছরের মাঝামাঝির পরে কিছুটা দিন আশানুরূপ ফল নাও পেতে পারেন। তবে নিরাশ না হয়ে রবং আপনার ঐকান্তিক ভালোবাসায় প্রিয়জনকে ভরিয়ে রাখুন। কারণ কুব অল্পদিনের মধ্যেই স্বর্গীয় ভালোবাসার টানে সব মেঘ কেটে যাবে। একটা অনাবিল স্বর্গীয় ভালোবাসার টানে সব মেঘ কেটে যাবে। একটা অনাবিল স্বর্গীয় আনন্দ লাভ করতে পারবেন আপনার মনের মানুষের কাছ থেকেই। বছরের শেষ সময়টাতে শুক্র ও নেপচুন যৌথভাবে আপনার আন্তরিকতার ঘরে প্রবেশ করবে। তখন আপনি আপনার বন্ধুদের বা মনের মানুষের সাথে আনন্দদায়ক চরম মুহূর্ত উপভোগ করতে পারবেন।

বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০১৩

মেয়েদের সঙ্গে সাক্ষাতের ১০ মিনিটের মধ্যেই যে ১০ ব্যাপার খেয়াল করে ছেলেরা

১. হাসি
হাসির ধরন দেখেই আপনার সম্পর্কে অনেক কিছুই বলা যায়। সুতরাং একবার ভাবুন, প্রথমবারের মতো আপনি ছেলেটির সঙ্গে সাক্ষাৎ করছেন কি না। যদি তাই হয়, তবে এমন ভাব করবেন না- যাতে মনে হয় আপনি তাকে সন্তুষ্ট করতে খুবই উৎসাহী। কিংবা অবোধ শিশুর মতো উৎসাহব্যাঞ্জক হাসি হাসবেন না। আবার মুখটি একেবারে হাঁড়ির তলার মতো রাখাও ঠিক নয়।


২. পোশাক-পরিচ্ছদ
মুখাবয়ব ছাড়াও আপনি কি পোশাক পরেছেন তা অনেক সময় প্রথম দৃষ্টি কাড়ে ছেলেদের। আপনি কি গেছো মেয়ে, না কি কোন বালিকাসুলভ মেয়ে- এসবই প্রকাশ পেতে পারে আপনার পরিধেয় পোশাকে। শুধু এটা দেখেই কোন ছেলে মনস্থির করতে পারে, সে আপনার দিকে এগোবে না কি পেছাবে।


৩. আপনি কী খাচ্ছেন
আপনি কী খাচ্ছেন, কীভাবে খাচ্ছেন তা থেকে ছেলেটি আপনার সম্পর্কে ধারণা পেতে পারে। অনেক রহস্যমোচনে ভূমিকা রাখে খাবার ও পানীয়। পানীয় দেখেও ধারণা মিলতে পারে আপনি সাহসী নাকি রক্ষণশীল।


৪. আপনার কথার ধরন
যে সব ব্যাপারে আপনার একেবারেই আগ্রহ নেই নেই সেসব বিষয়ে কপটতাপূর্ণ আগ্রহ প্রকাশ করার চেষ্টা করবেন না। ছেলেটি যদি ফুটবল নিয়ে কথা বলে আর আপনার যদি এতে অংশ নেওয়ার মতো কোন সূত্র না থাকে তবে নীরব থাকুন। এমন ভাব করবেন না আপনি এ বিষয়ে খুবই উৎসাহী। নইলে ছেলেটি আপনাকে ফাঁপা মনে করতে পারে।


৫. আপনার কেশবিন্যাস
আপনি কি চুলের খোঁপা নিয়ে সাদাসিধে থাকতে চান? যদি উত্তর হ্যাঁ হয়, তবে এমন কৌতুককর হেয়ার স্টাইল ছাড়ুন যাতে আপনাকে দেখে দৌড়বিদ বলে মনে হয়। চুল কিছুটা অগোছালো থাকলো- সেও ভালো, কিন্তু পুরোদস্তুর এলোমেলো যেন না থাকে।


৬. আপনার বক্ষদেশ
মুখে স্বীকার না করলেও ছেলেরা এ কাজটি সন্তর্পণে সেরে নেয়। এই সত্যটি জেনে রেখে আপনাকেই ঠিক করতে হবে, কিভাবে নিজেকে উপস্থাপন করবেন। একেবারে গলা পর্যন্ত বোতাম আঁটা জামা পরে থাকলে বেশি রক্ষণশীল মনে হতে পারে। আবার একেবারে খোলামেলা ডিপ নেকের পোশাক পরলে তা বাড়াবাড়ি বা স্বাভাবিকের চেয়ে অন্যরকম মনে হতে পারে। সুতরাং সিদ্ধান্তটি আপনার।


৭. আপনার ব্যাগের ভিতর কি আছে
যদি আপনার ব্যাগটি হয় একটি ঝোলাবিশেষ তবে তা হয়তো একটু দৃষ্টিকটু। হতে পারে আপনি অতিমাত্রায় রক্ষনশীল নন, কিন্তু যদি অহেতুক বাড়তি জিনিস আপনার ঝোলায় মজুদ করে রাখেন তবে তা বাজে দেখাতেও পারে। সুতরাং ব্যাগটি হতে হবে স্মার্ট ও আধুনিক।


৮. পোশাক আর মেক-আপে যত্ন
এমন মেক-আপ করবেন না যাতে আপনাকে কোন কফি হাউজের পুতুল মনে হয়। আবার আপনি এমন অবস্থায় পার্টিতে হাজির হয়েছেন যে দেখে মনে হয় আপনি মুখ ধোয়ার সময়টুকুও পাননি, সেটিও ঠিক নয়। বরং আপনার এমনভাবে হাজির হওয়া উচিৎ যাতে কোন ছেলের কাছে ঠিক আবেদনময়ী নয় তবে আকর্ষণীয় মনে হয়।


৯. পরিষ্কার-পরিচ্ছন্নতা
বলছি আপনার স্কিন সম্পর্কে। আপনার মুখে কোনো গাঢ় প্রলেপ কিংবা অপরিচ্ছন্ন মুখাবয়ব- কোনটাই দেখতে চায় না ছেলেরা। সুতরাং প্রসাধনী না থাকুক- মুখটি যেন থাকে পরিষ্কার, ঝকঝকে।


১০. চলাফেরা
আপনার হাঁটা, বসা, দাঁড়ানো- সবকিছুই অনেক কিছুই বলতে পারে আপনার সম্পর্কে। আসনে বসে স্নায়বিক অস্থিরতায় ভুগলে তা স্পষ্টই আপনার বিশেষ দুর্বলতার দিককেই উন্মোচিত করে। কিংবা দূরে সটান হয়ে বসে থাকলেও মনে হতে পারে আপনি আসলে বিব্রত। সুতরাং থাকুন স্বাভাবিক ও আয়েসি ভঙ্গীমায়।

মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০১৩

নারীর চোখে আদর্শ পুরুষের ৩০টি বৈশিষ্ট্য

মেয়েরা কেনাকাটা, ঘুরে বেড়ানো, সিনেমা দেখা ইত্যাদি কাজ করতে দারুণ ভালোবাসেন। এ কথা সবাই জানেন। আর এসব কাজে সঙ্গী হিসেবে যাকে পেতে চান অর্থাৎ প্রেমিক বা হবু জামাইবাবুটির মাঝেও কিন্তু বেশ কিছু বৈশিষ্ট্য দেখতে চান নারীরা।

মেয়েদের এসব চির রহস্যময় আকাঙ্খা উন্মোচনে সম্প্রতি গবেষণা চালিয়েছে এক ফ্যাশন হাউজ। মেয়েদের চোখে একেবারে 'আদর্শ পুরুষ' বলতে যা বোঝায়, তা হতে হলে ৩০টি বৈশিষ্ট্যের অধিকারী হতে হবে আপনাকে। এ তালিকাটি তুলে ধরা হলো আপনাদের জন্য।

১. ঝাড়া ৬ ফুট উচ্চতা
২. পেশীবহুল, একহারা এবং অ্যাথলেটিক দেহের অধিকারী
৩. বাদামী চোখ
৪. ছোট কাল চুল
৫. রুচিশীল পোশাক সম্পর্কে ধারণা আছে
৬. স্টাইলিশ
৭. পানীয়ের ব্যাপারে সচেতন
৮. অধূমপায়ী
৯. রুচিশীল জিন্স, শার্ট এবং ভি গলার গেঞ্জি বাছাইয়ে পারদর্শী
১০. মাত্র ১৭ মিনিটেই বাইরে যেতে প্রস্তুত হতে পারেন
১১. সৌখিনভাবে জীবনধারণে উপার্জনক্ষম
১২. পরিবারের বন্ধন চান
১৩. কেনাকাটা পছন্দ করেন
১৪. গোশত খেতে পছন্দ করেন
১৫. গোসলে বাছাই করা সাবান ব্যবহার করেন
১৬. ক্লিন শেভ করেন
১৭. মসৃন চওড়া বুক
১৮. ফুটবল খেলা দেখতে পছন্দ করেন
১৯. স্টাইলিশ গাড়ি চালান
২০. শিক্ষিত
২১. অন্তত প্রেমিকা বা স্ত্রীর চেয়ে বেশি আয় করেন
২২. কৌতুক করেন এবং নিজেও হাসেন
২৩. সঙ্গিনীর মন খারাপে তারও মন খারাপ থাকে
২৪. সত্যিকার অর্থেই সঙ্গীনিকে ভালোবাসেন
২৫. অন্য নারীর দিকে তাকালে তা স্বীকার করেন
২৬. ড্রাইভিং লাইসেন্স আছে
২৭. সাঁতার কাটতে পারেন
২৮. বাইক চালাতে দক্ষ
২৯. গাড়ি বা বাইকের চাকা বদলাতে পারেন
৩০. প্রতিদিন নিজের মায়ের খোঁজ নেন


সূত্র: ইন্টারনেট